…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

নারীদের অনুপ্রেরণার গল্প নিয়ে আসছে ‘ডেয়ার স্কিন উইথ ইশা রুশদী’

নিজস্ব প্রতিবেদক

নারীদের সংগ্রাম, সাহস, আত্মবিশ্বাস ও সাফল্যের গল্প তুলে ধরতে শুরু হচ্ছে বিশেষ পডকাস্ট সিরিজ ‘ডেয়ার স্কিন উইথ ইশা রুশদী’। মেরিল সিরাম সোপ বারের আয়োজনে জনপ্রিয় ব্যক্তিত্ব ইশা রুশদীর উপস্থাপনায় এ পডকাস্টে অংশ নেবেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের সফল ও অনুপ্রেরণাদায়ী নারীরা।

পডকাস্টটিতে অতিথিরা তুলে ধরবেন তাঁদের জীবনের নানা অজানা অধ্যায়। ক্যারিয়ারের শুরুতে চ্যালেঞ্জ মোকাবিলা, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো, সামাজিক বাধা পেরিয়ে নিজের অবস্থান তৈরি এবং স্বপ্ন পূরণের পেছনের সংগ্রামের গল্প উঠে আসবে আলোচনায়।

পাশাপাশি গুরুত্ব পাবে নারীদের আত্মপরিচয়, আত্মবিশ্বাস, সমালোচনা মোকাবিলা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সামলে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা। নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখা এবং জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেকে নতুন করে আবিষ্কারের বিষয়েও কথা বলবেন অতিথিরা।

আলোচনায় থাকবে ত্বকের যত্ন ও নিজের প্রতি ভালোবাসার বিষয়টিও। ত্বক নিয়ে প্রচলিত ধারণা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিজের স্বকীয়তাকে গ্রহণ করার মধ্য দিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, ‘ডেয়ার স্কিন উইথ ইশা রুশদী’ শুধু একটি পডকাস্ট নয়, বরং নারীদের নিজেদের গল্প ভাগ করে নেওয়া এবং একে অপরকে অনুপ্রাণিত করার একটি মঞ্চ। এর মাধ্যমে সাফল্যের পাশাপাশি সেই সাফল্যের পেছনের সংগ্রাম ও না-বলা গল্পগুলোও সামনে আসবে।

এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে মেরিল সিরাম সোপ বার। সিরাম-অনুপ্রাণিত ফর্মুলার এ পণ্যটি প্রতিদিনের গোসলের রুটিনে ত্বকের যত্নের বাড়তি ছোঁয়া দিতে তৈরি করা হয়েছে। ‘ডেয়ার টু বি ইউ’ স্লোগানে আয়োজনটির মূল বার্তা হলো, নিজের স্বকীয়তাকে গ্রহণ করা, নিজেকে ভালোবাসা এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া।

বিনোদন বিভাগের আরও খবর

‘ফ্যাটাল অ্যাট্রাকশন’-এর জন্য গ্লেন ক্লোজেরই অস্কার পাওয়া উচিত ছিল: মাইকেল ডগলাস
বিনোদন

‘ফ্যাটাল অ্যাট্রাকশন’-এর জন্য গ্লেন ক্লোজেরই অস্কার পাওয়া উচিত ছিল: মাইকেল ডগলাস

প্রায় চার দশক আগের হলিউড ইতিহাস আবার আলোচনায় এনেছেন মাইকেল ডগলাস। তিনি প্রশ্ন তুলেছেন, ১৯৮৮ সালে তাঁর 'ফ্যাটাল অ্যাট্রাকশন' সহ-অভিনেত্রী গ্লেন ক্লোজ…

বিয়ে ভাঙার দ্বারপ্রান্তে গিয়েও ফিরে এলেন চিন্না ফিলিপস, স্বামীর চেষ্টাতেই বদল
বিনোদন

বিয়ে ভাঙার দ্বারপ্রান্তে গিয়েও ফিরে এলেন চিন্না ফিলিপস, স্বামীর চেষ্টাতেই বদল

উইলসন ফিলিপসের গায়িকা চিন্না ফিলিপস স্বীকার করেছেন, অভিনেতা বিলি বল্ডউইনের সঙ্গে তাঁর বিবাহ ভেঙে দেওয়ার কথা তিনি একসময় ভেবেছিলেন। তবে তিন দশকের বেশ…

নিজেকে প্যানসেক্সুয়াল বললেন অ্যালানিস মরিসেট, নতুন আলোয় পুরোনো চুম্বন
বিনোদন

নিজেকে প্যানসেক্সুয়াল বললেন অ্যালানিস মরিসেট, নতুন আলোয় পুরোনো চুম্বন

গায়িকা অ্যালানিস মরিসেট, ৫২, প্রকাশ্যে নিজেকে প্যানসেক্সুয়াল হিসেবে পরিচয় দিয়েছেন। ‘হ্যান্ডসাম’ পডকাস্টে তাঁর এই স্বীকারোক্তির পর সারা জেসিকা পার্…

স্বাধীন কুস্তি কি মৃত? নিউ জার্সির রিংয়ে জবাব দিলেন কুস্তিগিররা
বিনোদন

স্বাধীন কুস্তি কি মৃত? নিউ জার্সির রিংয়ে জবাব দিলেন কুস্তিগিররা

সামাজিক যোগাযোগমাধ্যমে পেশাদার কুস্তি নিয়ে আলোচনা সাধারণত ঘোরে ডাব্লিউডাব্লিউই ভালো নাকি এইডাব্লিউ ভালো, সেই তর্কে। তবে সম্প্রতি অনলাইনে একটি নতুন দা…