…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। রোববার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেন এবং এদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। ওই দায়িত্ব পাওয়ার আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক এর আগে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে; এখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিভাগের আরও খবর

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, আটক ১
জাতীয়

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, আটক ১

মানিকগঞ্জের হরিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।…

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন
জাতীয়

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ও আলোকসজ্জার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা ও …

জাতীয়

রাজধানীর তিন এলাকায় একই রাতে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফ…