…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সিলেটে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু করল প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি-এর উদ্যোগে সিলেট জেলায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) মেয়াদি ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড এনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ আরিফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং মো. মহসিনুর রহমান, হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম এবং রিজিওনাল হেড মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী।

এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় ও বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনা দক্ষতা এবং শিল্প ও বাজারভিত্তিক সক্ষমতা বৃদ্ধি করা।

এর মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় দক্ষ করে তোলার পাশাপাশি দেশের শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা হবে।

কর্মসূচিটি সিলেট জেলার সম্ভাবনাময় ও বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আয়োজন করা হয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি
অর্থনীতি ও ব্যবসা

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি

রাজধানীর জনপ্রিয় কয়েকটি বিপণিবিতান বা শপিং মলে একসময় দোকান খোলার আগেই কিছুসংখ্যক ক্রেতাকে এসে অপেক্ষা করতে দেখা যেত। সেদিন আর নেই। মূল্যস্ফীতির চাপ…

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা
অর্থনীতি ও ব্যবসা

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা

দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় মেটাতে প্রতি ডলারের দাম বেড়…

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে
অর্থনীতি ও ব্যবসা

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে

স্বল্প খরচে কৃষিপণ্যসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করা হয়েছিল ১২৫টি লাগেজ ভ্যান। কিন্তু কৃষক ও ব…

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অর্থনীতি ও ব্যবসা

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকে নিয়ম মেনে টাকা জমা রাখার প…