…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

উল্লাস স্পোর্টসফেস্টে চ্যাম্পিয়ন স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব, ১৩ ইভেন্টে আট স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’-এর এবারের আসরে সম্মিলিতভাবে বেশি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড। ১৩টি প্রতিযোগিতামূলক ইভেন্টের মধ্যে আটটিতেই স্বর্ণপদক জিতেছে তারা।

‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সপ্তাহব্যাপী আয়োজন শনিবার শেষ হয়েছে। রাতে রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে গত ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্রীড়া উৎসবে দেশের ২৪টি ক্লাবের ১২০০-এর বেশি ক্রীড়াবিদ অংশ নেন।

সপ্তাহব্যাপী এই উৎসবে ১০০ বল ক্রিকেট, ফুটবল (৭-এ-সাইড), বাস্কেটবল, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, টেবিল টেনিস, ৮-বল পুল, প্যাডেল বল, সাঁতার, দাবা, কুইজ এবং আর্ম রেসলিংসহ মোট ১৩টি ইভেন্ট ছিল।

প্রতিযোগিতায় আটটি স্বর্ণ, চারটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক জিতেছে স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, দেশের সর্বত্র সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য ও পর্যাপ্ত খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বহুমুখী ক্রীড়া অবকাঠামো তরুণ সমাজকে সুস্থ প্রতিযোগিতায় উৎসাহিত করবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ, দলগত মনোভাব সৃষ্টি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল ও ক্লাব কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এর আগে সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গুলশান ইয়ুথ ক্লাবের সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করে ব্যান্ড দল ‘পার্পল হেজ’ এবং সংগীতশিল্পী দীঠি আনোয়ার।

খেলা বিভাগের আরও খবর

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস
খেলা

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস

স্পেনের মাদ্রিদে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আটলান্টা ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারিয়েছে সিনসিনাটি বেঙ্গলস। দলের কোয়ার্টারব্যাক জো বারো তিনটি…

এপি পোলে শীর্ষে জর্জিয়া, ওলে মিসকে ৪২-৭ গোলে উড়িয়ে দিল বুলডগস
খেলা

এপি পোলে শীর্ষে জর্জিয়া, ওলে মিসকে ৪২-৭ গোলে উড়িয়ে দিল বুলডগস

যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবলে সপ্তাহ ১০-এর এপি পোলে শীর্ষস্থান দখল করেছে জর্জিয়া বুলডগস। শনিবার রাতে ওলে মিসকে ৪২-৭ ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা এক নম্বর…

খেলা

৩৫০ রান তাড়া করেও জেতা সম্ভব, আশা ছাড়ছেন না হৃদয়

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে সেই রেকর্ড পেরিয়ে যেতে হবে অনেকদূর…

খেলা

ওল্ড ট্র্যাফোর্ডে নাটকীয় ৪-৪ ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের, তবু অবনমন অঞ্চলেই থাকল

ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুই গোলে ৪-৪ ড্র আদায় করে নিয়েছে…