…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

‘মন্ত্রীর মুখে বিদ্যুৎ, তারে কারেন্ট’ — ব্যঙ্গাত্মক গানে বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদ আম্মারের

নিজস্ব প্রতিবেদক

দেশে বিদ্যুৎ ও গ্যাসের ‘সংকট’ নিয়ে ব্যঙ্গাত্মক গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে এ প্রতিবাদ জানান তিনি।

এ সময় গানের সুরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং লোডশেডিংয়ের বিষয় তুলে ধরেন আম্মার।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, "মন্ত্রীর মুখে বিদ্যুৎ থাকে আর থাকে তারে, ভুতুড়ে বিল দিয়ে লোডশেডিং বাড়ে।"

গানের ফাঁকে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে সালাহউদ্দিন আম্মার বলেন, "আমরা বিদ্যুৎ দুই জায়গায় পাই। একটা হচ্ছে বিদ্যুৎমন্ত্রী টুকু সাহেবের মুখে, আরেকটা কারেন্টের তারে।"

অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন আঞ্চলিক গান পরিবেশন করে।

সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীত নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।

বিনোদন বিভাগের আরও খবর

তিন বছর পর আবার বাংলাদেশে লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে
বিনোদন

তিন বছর পর আবার বাংলাদেশে লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে

তিন বছর পর আবার বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। এবার শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও গান শোনাবেন তিনি। আয়োজক প্রতিষ্ঠা…

‘ফ্যাটাল অ্যাট্রাকশন’-এর জন্য গ্লেন ক্লোজেরই অস্কার পাওয়া উচিত ছিল: মাইকেল ডগলাস
বিনোদন

‘ফ্যাটাল অ্যাট্রাকশন’-এর জন্য গ্লেন ক্লোজেরই অস্কার পাওয়া উচিত ছিল: মাইকেল ডগলাস

প্রায় চার দশক আগের হলিউড ইতিহাস আবার আলোচনায় এনেছেন মাইকেল ডগলাস। তিনি প্রশ্ন তুলেছেন, ১৯৮৮ সালে তাঁর 'ফ্যাটাল অ্যাট্রাকশন' সহ-অভিনেত্রী গ্লেন ক্লোজ…

বিয়ে ভাঙার দ্বারপ্রান্তে গিয়েও ফিরে এলেন চিন্না ফিলিপস, স্বামীর চেষ্টাতেই বদল
বিনোদন

বিয়ে ভাঙার দ্বারপ্রান্তে গিয়েও ফিরে এলেন চিন্না ফিলিপস, স্বামীর চেষ্টাতেই বদল

উইলসন ফিলিপসের গায়িকা চিন্না ফিলিপস স্বীকার করেছেন, অভিনেতা বিলি বল্ডউইনের সঙ্গে তাঁর বিবাহ ভেঙে দেওয়ার কথা তিনি একসময় ভেবেছিলেন। তবে তিন দশকের বেশ…

নিজেকে প্যানসেক্সুয়াল বললেন অ্যালানিস মরিসেট, নতুন আলোয় পুরোনো চুম্বন
বিনোদন

নিজেকে প্যানসেক্সুয়াল বললেন অ্যালানিস মরিসেট, নতুন আলোয় পুরোনো চুম্বন

গায়িকা অ্যালানিস মরিসেট, ৫২, প্রকাশ্যে নিজেকে প্যানসেক্সুয়াল হিসেবে পরিচয় দিয়েছেন। ‘হ্যান্ডসাম’ পডকাস্টে তাঁর এই স্বীকারোক্তির পর সারা জেসিকা পার্…