…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

নিজস্ব প্রতিবেদক
মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
ছবি: সংগৃহীত

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং প্রায় ৯০ জন আহত হয়েছেন। রোববার কায়রোর দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পরিবহন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাটি ঘটে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায়, রাজধানী কায়রো থেকে প্রায় ৩০ মাইল (৫০ কিলোমিটার) দক্ষিণে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফাইয়ুম প্রদেশের দিকে যাওয়া একটি ট্রেন দক্ষিণাঞ্চলীয় আসওয়ান প্রদেশের দিকে যাওয়া আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে একটি ট্রেন লাইনচ্যুত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত চারজন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, তিনি দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে দায়ীদের জবাবদিহির আওতায় আনা যায়।

মিশরীয় রেল কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষ সরাতে এবং সেবা যত দ্রুত সম্ভব স্বাভাবিক সময়সূচিতে ফেরাতে ঘটনাস্থলে জরুরি দল ও ক্রেন পাঠানো হয়েছে।

গত বছর সেপ্টেম্বরে একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন ট্রেনচালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

মেলবোর্নে কাজের সময় ছুরিকাঘাতে নিহত ডেলিভারি রাইডার, হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
আন্তর্জাতিক

মেলবোর্নে কাজের সময় ছুরিকাঘাতে নিহত ডেলিভারি রাইডার, হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার মেলবোর্নে কাজের সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন খাবার সরবরাহকর্মী ফেং জিয়ানমিং। শহরের কেন্দ্রস্থলে শুক্রবার রাতে ৪৭ বছর বয়সী এই ডেলিভারি …

ইরানের অস্ত্র সরবরাহ ঠেকাতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠন করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরানের অস্ত্র সরবরাহ ঠেকাতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠন করছে যুক্তরাষ্ট্র

ইরানের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি বন্ধে এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরকে লক্ষ্য করছে যুক্তরাষ্ট্র। দেশটির এসব পথে উন্নত অস্ত্র, বিস্ফোরক ও দ্ব…

জান্তার পরিচয়পত্র নিতে আপত্তি থাইল্যান্ডের ২০ লাখের বেশি মিয়ানমার শ্রমিকের
আন্তর্জাতিক

জান্তার পরিচয়পত্র নিতে আপত্তি থাইল্যান্ডের ২০ লাখের বেশি মিয়ানমার শ্রমিকের

থাইল্যান্ডে কর্মরত ২০ লাখের বেশি মিয়ানমার অভিবাসী শ্রমিক দেশটির জান্তা সরকারের নতুন পরিচয়পত্র নিতে আপত্তি জানিয়েছেন। এর পরিবর্তে তাঁরা জাতীয় ঐক্য …

আবুধাবিতে ইউক্রেন আলোচনায় যোগ দেবে ইউরোপ, ক্রেমলিনের আপত্তি উপেক্ষা করে
আন্তর্জাতিক

আবুধাবিতে ইউক্রেন আলোচনায় যোগ দেবে ইউরোপ, ক্রেমলিনের আপত্তি উপেক্ষা করে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপীয় কর্মকর্তারা যোগ দেবেন বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ…