…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪ হাজার ৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪ হাজার ৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

আর্থিক সংকটে থাকা কয়েকটি বেসরকারি ব্যাংকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা জমা রাখা নিয়ে সম্ভাব্য অনিয়ম খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংকটাপন্ন ব্যাংকে বিপুল সরকারি অর্থ জমা রাখার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিপিসির পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি খতিয়ে দেখবে, এসব অর্থ কীভাবে ব্যাংকগুলোতে জমা রাখা হয়েছে, কোন ব্যক্তি বা পক্ষ টাকা জমা রাখার সুপারিশ করেছে এবং এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

ব্যাংকগুলোর দেওয়া অস্বাভাবিক উচ্চ সুদের প্রস্তাবের আড়ালে কোনো অনৈতিক লেনদেনের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা বা ঘুষ নেওয়া হয়েছে কি না, কিংবা কমিশন গ্রহণের কোনো ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখবে কমিটি।

বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা গত ৩ নভেম্বরের এক অফিস আদেশে কমিটি গঠনের কথা জানানো হয়। আদেশে ফিক্সড ডিপোজিট রিসিট (এফডিআর) হিসেবে জমা রাখা অর্থ কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে সুপারিশ করার দায়িত্বও কমিটিকে দেওয়া হয়েছে।

বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সচিব শাহিনা সুলতানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) রেজা মো. রিয়াজউদ্দিন, পদ্মা অয়েল কোম্পানি পিএলসির উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. শফিউল আজম, ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপমহাব্যবস্থাপক (কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট) কবির উদ্দিন আহমদ এবং যমুনা অয়েল কোম্পানি পিএলসির ব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ আবু সাঈদ।

বিপিসির ব্যবস্থাপক (হিসাব/তহবিল) মো. আল-আমিনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

কমিটিকে এক মাসের মধ্যে বিপিসির চেয়ারম্যানের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, ব্যাংকগুলোতে অর্থ জমা রাখার সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখতে হবে। পাশাপাশি এসব লেনদেনের সুপারিশকারী কর্মকর্তাদের শনাক্ত করতে হবে এবং আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলো বেছে নেওয়ার পেছনে কী যুক্তি ছিল, তা বের করতে হবে।

ভবিষ্যতে বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানত সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থারও সুপারিশ করবে কমিটি। এক্ষেত্রে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ও নির্ভরযোগ্যতার ভিত্তিতে ব্যাংক নির্বাচনের জন্য একটি কাঠামো প্রণয়নের প্রস্তাব দেওয়া হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি
অর্থনীতি ও ব্যবসা

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি

রাজধানীর জনপ্রিয় কয়েকটি বিপণিবিতান বা শপিং মলে একসময় দোকান খোলার আগেই কিছুসংখ্যক ক্রেতাকে এসে অপেক্ষা করতে দেখা যেত। সেদিন আর নেই। মূল্যস্ফীতির চাপ…

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা
অর্থনীতি ও ব্যবসা

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা

দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় মেটাতে প্রতি ডলারের দাম বেড়…

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে
অর্থনীতি ও ব্যবসা

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে

স্বল্প খরচে কৃষিপণ্যসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করা হয়েছিল ১২৫টি লাগেজ ভ্যান। কিন্তু কৃষক ও ব…

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অর্থনীতি ও ব্যবসা

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকে নিয়ম মেনে টাকা জমা রাখার প…