…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেটে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সোমবার সন্ধ্যায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতার নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হরিপুর এলাকার নিজ বাড়ি থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।

আটক জাকারিয়া মাহমুদকে থানায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার সংলগ্ন তামাবিল হাইওয়ে সড়কে একটি ডিআই পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এরপর স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজনের সহযোগিতায় পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে হাতকড়া পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আসামিকে গ্রেফতার করে জৈন্তাপুর মডেল থানার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর প্রায় দেড় থেকে দুই কিলোমিটার পথ অতিক্রম করলে পরিচিত একটি স্থানে একটি ডিআই পিকআপ পুলিশের গাড়ির গতিরোধ করে।

তিনি আরও জানান, ওই পিকআপে থাকা বেশ কয়েকজন ব্যক্তি পুলিশকে অবরুদ্ধ করে জোরপূর্বক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি।

ওসি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভুক্ত আসামি জাকারিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করা হবে।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সোমবার রাতে বলেন, সন্ধ্যায় পুলিশ জাকারিয়া মাহমুদকে ধরতে অভিযান চালায়। তাকে আটক করে ফেরার পথে গাড়ি আটকে কিছু লোক জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে গেছে।

জাকারিয়া মাহমুদসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এসপি বলেন, হরিপুর এলাকাটা অন্যান্য জায়গার চেয়ে একটু ব্যতিক্রম। এখানে এরকম কাহিনী প্রায় সময় হয়। ওই এলাকায় যেকোনো অভিযান চালাতে গেলেই পুলিশ একটা চ্যালেঞ্জের মুখে পড়ে।

ছিনিয়ে নেওয়া আসামি ও হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়াসহ হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিল অনুসারীরা

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদ নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে তার অনুসারীরা। এ ঘট…

পাঁচ দফা দাবিতে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের হুঁশিয়ারি
সিলেট বিভাগ

পাঁচ দফা দাবিতে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের হুঁশিয়ারি

পাঁচ দফা দাবি বাস্তবায়নে ১৫ নভেম্বরের মধ্যে পদক্ষেপ না নিলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিএনজিচ…

সিলেট বিভাগ

সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে সভা করার অভিযোগ সাবেক এমপি রনজিত সরকারের বিরুদ্ধে, সুনামগঞ্জে তোলপাড়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে দেশে প্রবেশ …

২৩ বছর পর মুক্তি পেলেন নাইটু মুণ্ডা রাজু, তবে ফেরার ঠিকানা অনিশ্চিত
সিলেট বিভাগ

২৩ বছর পর মুক্তি পেলেন নাইটু মুণ্ডা রাজু, তবে ফেরার ঠিকানা অনিশ্চিত

দীর্ঘ ২৩ বছরের বন্দিজীবন শেষে রোববার (৮ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের চা-শ্রমিক নাইটু মুণ্ডা রাজু (৫০…