…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

এক পরিবারেই ২ হাজার ৯৪৯ কোটি টাকা: ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা

নিজস্ব প্রতিবেদক
এক পরিবারেই ২ হাজার ৯৪৯ কোটি টাকা: ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা
ছবি: সংগৃহীত

ছোটবেলায় একই উঠানে ফুটবল খেলেছেন। কখনো দেয়ালে বল মেরে অনুশীলন, কখনো বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের লড়াই। ফুটবল-দুনিয়ায় এমন ভাইয়ের গল্প নতুন নয়—চার্লটন ব্রাদার্স থেকে নেভিল ব্রাদার্স, কত ভাই যে একসঙ্গে ফুটবলকে সমৃদ্ধ করেছেন!

তবে সময় বদলেছে। আগে হিসাব হতো কে কত ট্রফি জিতলেন, জাতীয় দলের হয়ে কার ম্যাচ বেশি। এখন সেই হিসাবের সঙ্গে যোগ হয়েছে বাজারদর। আর সেই বাজারদর শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।

ট্রান্সফার মার্কেট বিশ্বের পেশাদার ফুটবলে খেলা ভাইদের জুটির বাজারমূল্য হিসাব করে সেরা পাঁচ জুটির একটি তালিকা তৈরি করেছে।

তালিকার এক নম্বরে কিলিয়ান ও এথান এমবাপ্পে। দুজনের সম্মিলিত বাজারমূল্য ২১ কোটি ২০ লাখ ইউরো—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৪৯ কোটি টাকা!

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ানের বাজারমূল্য ২০ কোটি ইউরো। বাজারমূল্য বিচারে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার তিনি। এ মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত ছন্দেও আছেন তিনি।

অন্যদিকে ছোট ভাই এথান লিগ আঁ-তে লিলের হয়ে খেলছেন। ১৯ বছর বয়সী এই উইঙ্গারের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ইউরো। চলতি মৌসুমে লিগে ৮ ম্যাচে করেছেন ২টি গোল।

দুই নম্বরে জুড ও জোব বেলিংহাম। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ২০ কোটি ইউরো। ২০২৩ সালে ১০ কোটি ৩০ লাখ ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর জুড বেলিংহাম ফুটবল-বিশ্বে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন।

রিয়াল ও ইংল্যান্ড—দুই দলেরই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। সর্বশেষ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন তিনি। তাঁর বাজারমূল্য ১৬ কোটি ইউরো। ছোট ভাই জোবের বাজারমূল্য ৪ কোটি ইউরো। ২০২৫ সালে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দিয়ে তিনিও এগোচ্ছেন ভালোভাবেই।

তিন নম্বরে ফ্রান্সের দুই ভাই দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ে। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ১৫ কোটি ইউরো। পিএসজির হয়ে দেজিরে এখন ১২ কোটি ইউরোর ফুটবলার। চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে ছুটছে তাঁর দল। বড় ভাই গুয়েলা খেলেন বায়ার লেভারকুসেনে। ২৪ বছর বয়সী এই রাইটব্যাকের বাজারমূল্য ৩ কোটি ইউরো।

চার নম্বরে জর্জিয়ার দুই ভাই খিচা কাভারাস্কেইয়া ও তর্নিকে কাভারাস্কেইয়া। সম্মিলিত বাজারমূল্য ১৪ কোটি ১৫ লাখ ইউরো। পিএসজিতে ২০২৪ সালে যোগ দেওয়ার পর খিচা বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর উইঙ্গার হয়ে উঠেছেন। তাঁর বাজারমূল্য ১৪ কোটি ইউরো। সম্প্রতি তিনি এসিএল চোটে পড়েছেন।

তবে কাভারাস্কেইয়া পরিবারে ফুটবলের গল্প এখানেই শেষ নয়। ১৬ বছর বয়সী ছোট ভাই তর্নিকেও নিজের পরিচয় তৈরি করতে শুরু করেছেন। দিনামো তিবিলিসিতে খেলা এই কিশোরের বাজারমূল্য ১৫ লাখ ইউরো। ইউরোপের কয়েকটি বড় ক্লাবও তাঁকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে।

পাঁচ নম্বরে ব্র্যাডলি ও ম্যালকম বারকোলা। সম্মিলিত বাজারমূল্য ১০ কোটি ইউরো। লিভারপুলের নতুন উইঙ্গার ব্র্যাডলি গত গ্রীষ্মে পিএসজি থেকে বড় অঙ্কের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন তিনি। তাঁর বাজারমূল্য ১০ কোটি ইউরো।

কিন্তু তাঁর বড় ভাই ম্যালকম বারকোলা যে গোলকিপার, সেটি হয়তো অনেকেরই অজানা। ২৭ বছর বয়সী ম্যালকম খেলেন মরক্কোর ক্লাব ইত্তিহাদ তাঞ্জিয়েরে। তাঁর বাজারমূল্য মাত্র ৫০ হাজার ইউরো। এক পরিবারে ১০ কোটি ইউরোর উইঙ্গার, আর ৫০ হাজার ইউরোর গোলকিপার!

খেলা বিভাগের আরও খবর

খেলা

ভিক্টোরিয়াই বল টেম্পারিংয়ে সেরা ছিল, আত্মজীবনীতে ফাঁস করলেন খাজা

নিকট অতীতে মাঠে কোনো বল টেম্পারিংয়ের ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে আবার আলোচনা চলছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার কারণে। নিজের আত্মজীবনীমূলক …

তিন-চার বছরেই ভারতকে ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ, বললেন ধারাভাষ্যকার মেসফিল্ড
খেলা

তিন-চার বছরেই ভারতকে ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ, বললেন ধারাভাষ্যকার মেসফিল্ড

সাফ চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্য দিতে ঢাকায় আসা সাবেক ইংলিশ ফুটবলার পল মেসফিল্ড মনে করেন, ঠিকঠাক কাজ করতে পারলে আগামী তিন-চার বছরের মধ্যে বাংলাদেশ ভারতে…

লাঞ্চে ৪৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য চাই আরও ৩২০ রান
খেলা

লাঞ্চে ৪৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য চাই আরও ৩২০ রান

সিলেট টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ৩৬৯ রানের কঠিন লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরা।…

খেলা

লাঞ্চে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ, জিততে এখনো দরকার ৩২০ রান

সিলেট টেস্টের পঞ্চম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারিয়েছে স্বা…