…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছিল, বললেন উপদেষ্টা তিতুমীর

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে থাকায় ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল।

তিনি বলেন, ৭২ থেকে ৭৫ সালের সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, যে কারণে রাষ্ট্রীয় সহিংসতা করেই তাদের ক্ষমতায় টিকে থাকতে হয়েছিল।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ‘চুয়াত্তরের দুর্ভিক্ষ: স্বাধীনতা-পরবর্তী অর্থনৈতিক সংকট’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, একটি রাষ্ট্র যেভাবে চালাতে হয়, ৭২ থেকে পঁচাত্তরের সরকার তার কোনো বৈশিষ্ট্যকেই রক্ষা করে চলেনি। তারা এমন একটি সরকার গঠন করেছিল, যার সঙ্গে জনগণের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। এ কারণে নাগরিকদের নিষ্পেষণ করতে প্যারামিলিটারি গঠন করা হয়েছিল।

তিনি বলেন, ৭২ সালে বিশ্ববাজারে এক টন চালের দাম ১৪৭ ডলার থাকলেও বাংলাদেশে এর মূল্য ছিল ৩১৬ ডলার। এতেই বোঝা যায়, বাজার নিয়ন্ত্রণ বা জবাবদিহির কোনো উপস্থিতি সেখানে ছিল না। শুধু অর্থনীতি নয়, সরকার পরিচালনার প্রায় সব জায়গাতেই তারা ব্যর্থ হয়েছিল।

তিনি আরও বলেন, রাষ্ট্র যেভাবে চলে, তার সঙ্গে তৎকালীন শাসকদের কোনো সম্পৃক্ততা ছিল না। তারা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করত না।

৭২ থেকে পঁচাত্তরের সময়ের সঙ্গে শেখ হাসিনা সরকারের তুলনা করে ড. তিতুমীর বলেন, ক্ষমতায় টিকে থাকতে তারা মানুষের ওপর নিষ্পেষণ চালাতে পিছপা হতো না। জনগণের বৈধতা তাদের ছিল না। শেখ হাসিনার ২০০৯-২০২৪ সালের শাসনামলেও একই কায়দায় বিরোধী মত প্রকাশকারীদের নিষ্পেষণ করা হতো। মূলত শেখ হাসিনা সরকার ৭২ থেকে পঁচাত্তরের শাসনামলেরই একটি এক্সটেনশন ছিল।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কেউ কেউ বলছে, ডিসেম্বরে তারা দেশে ফিরে আসতে চায়। আসলে এই দেশের মাটি, ঘাস, পানি ও মানুষের সঙ্গে তাদের কখনোই কোনো সম্পর্ক ছিল না। তারা আর কখনো এই দেশে ফিরে আসতে পারবে না।

সেমিনারে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ, পানাম ইনস্টিটিউটের ট্রেজারার আসিফ ইকবাল এবং অর্থনীতিবিদ ও গবেষক ড. নাহিয়ান বিন খালেদ।

লেখক ও গবেষক তুহিন খানের সঞ্চালনায় আয়োজিত এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আইনজীবী, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রাজনীতি বিভাগের আরও খবর

দক্ষতা বাড়াতে তুরস্কে যাচ্ছেন ১৫ কর্মকর্তা, পাকিস্তানে প্রশিক্ষণে ৩৪ বিসিএস কর্মকর্তা
রাজনীতি

দক্ষতা বাড়াতে তুরস্কে যাচ্ছেন ১৫ কর্মকর্তা, পাকিস্তানে প্রশিক্ষণে ৩৪ বিসিএস কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও প্রশাসনিক অভিজ্ঞতা বাড়াতে নতুন আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের সামনে। এ ক্ষেত্রে অং…

রাজনীতি

আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন, উত্থাপিত হচ্ছে তিন অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে। এই অধিবেশনে উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ।…

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের চার জাহাজের নাম বদলাল সরকার
রাজনীতি

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের চার জাহাজের নাম বদলাল সরকার

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্ট গার্ডের আরেকটি জাহাজের ন…

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এবার বৃহত্তর ঐক…