…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন, উত্থাপিত হচ্ছে তিন অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে। এই অধিবেশনে উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ।

অধিবেশনে যে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬।

তৃতীয় ও চতুর্থ অধিবেশনের বিরতির মধ্যে এগুলো জারি করা হয়েছিল।

গত ১০ সেপ্টেম্বর শেষ হয় সংসদের তৃতীয় অধিবেশন। এরপর ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থ অধিবেশনের আহ্বান জানান।

বিকেলে শুরু হতে যাওয়া এই চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া প্রতিদিন একই সময়ে বসবে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।

এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বসবে সংসদ।

রাজনীতি বিভাগের আরও খবর

দক্ষতা বাড়াতে তুরস্কে যাচ্ছেন ১৫ কর্মকর্তা, পাকিস্তানে প্রশিক্ষণে ৩৪ বিসিএস কর্মকর্তা
রাজনীতি

দক্ষতা বাড়াতে তুরস্কে যাচ্ছেন ১৫ কর্মকর্তা, পাকিস্তানে প্রশিক্ষণে ৩৪ বিসিএস কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও প্রশাসনিক অভিজ্ঞতা বাড়াতে নতুন আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের সামনে। এ ক্ষেত্রে অং…

রাজনীতি

সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছিল, বললেন উপদেষ্টা তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে থাকায় ১৯৭৪ সালে দেশে …

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের চার জাহাজের নাম বদলাল সরকার
রাজনীতি

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের চার জাহাজের নাম বদলাল সরকার

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্ট গার্ডের আরেকটি জাহাজের ন…

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এবার বৃহত্তর ঐক…