…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রা সামান্য কমবে

নিজস্ব প্রতিবেদক
ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রা সামান্য কমবে
ছবি: সংগৃহীত

দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ থাকতে পারে আংশিক মেঘলা।

সোমবার (৯ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই/এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সপ্তাহের শেষ দিকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

দীপাবলির আতশবাজিতে দিল্লির আকাশে ঘন ধোঁয়াশা, বায়ুর মান ‘গুরুতর’ পর্যায়ে

দীপাবলির আতশবাজির ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ। উৎসবের পর ঘন ধোঁয়াশায় শহরের বায়ুর মান পৌঁছেছে গুরুতর পর্যায়ে, যা তিন কোটির ব…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্…

পঞ্চগড়ে শীতের কাঁপন শুরু, তাপমাত্রা ১৫ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে শীতের কাঁপন শুরু, তাপমাত্রা ১৫ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার প…

সন্ধ্যা হলেই মতলব হাসপাতালে হাজারো চড়ুইয়ের মিলনমেলা, সাত বছর ধরে চলছে এই দৃশ্য
আবহাওয়া ও পরিবেশ

সন্ধ্যা হলেই মতলব হাসপাতালে হাজারো চড়ুইয়ের মিলনমেলা, সাত বছর ধরে চলছে এই দৃশ্য

প্রতিদিন সন্ধ্যা নামার আগে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) …