দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চেয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাঁর সহযোগীরা জানিয়েছেন, পাসপোর্ট সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
এ বিষয়ে পাঠানো ই-মেইলটি দিল্লি পেয়েছে এবং সেখান থেকে তা ঢাকায় পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
তবে চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে “রাজনৈতিক স্ট্যান্টবাজি” বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, শেখ হাসিনা ফিরবেন না।
সোমবার সকালে দেশের সংবাদমাধ্যমগুলোতে খবরটি প্রধান শিরোনাম হয়েছে।

