…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তরুণ নিহত, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তরুণ নিহত, আহত কয়েকজন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় কদুপুর গ্রামের তিনজন আহত হন। আহতদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

রাকিব মিয়া বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের বাসিন্দা। তিনি হাবিবুর রহমানের ছেলে।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক।

তিনি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা এড়াতে পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, উত্তেজনা; দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত ২টার দিকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়…

মাধবপুরে তিন হাজার কেজির বেশি চোরাই জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩
সিলেট বিভাগ

মাধবপুরে তিন হাজার কেজির বেশি চোরাই জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

হবিগঞ্জের মাধবপুরে একটি ট্রাক থেকে তিন হাজার ৯০ কেজি চোরাই জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন পালিয়ে গেছেন।…

কুলাউড়া সীমান্তে ৩ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ, বিজিবির ফাঁকা গুলি
সিলেট বিভাগ

কুলাউড়া সীমান্তে ৩ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ, বিজিবির ফাঁকা গুলি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজ…