হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, উত্তেজনা; দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত ২টার দিকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর জুলাই যোদ্ধা ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে আপত্তি জানান।
তবে তিনি জানান, কে আগুন লাগিয়েছে তা এখনও বলা যাচ্ছে না। আগুন লাগানোর ফুটেজ যারা ধারণ করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি বেরিয়ে আসবে বলে জানান তিনি।
এ ব্যাপারে হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মিয়া বলেন, ঘটনা যেই ঘটাক, তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
এখন পর্যন্ত আগুন লাগানোর পেছনে কারা জড়িত, তা জানাতে পারেনি পুলিশ। ফুটেজ ধারণকারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।


