…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে সুমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের আমির হোসেনের মেয়ে। সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সঙ্গে নবীনগরের রসুল্লাবাদ গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকত সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রসুল্লাবাদ থেকে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিল সুমাইয়া।

পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি উল্টে গেলে সুমাইয়া সেটির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অটোরিকশার আরও ৩ যাত্রী আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…

টঙ্গীতে ৯ বছরের শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
শিক্ষা

টঙ্গীতে ৯ বছরের শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।…

শিক্ষা

রাজস্ব খাতে অন্তর্ভুক্তিসহ চার দফা দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

রাজধানীর সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তিসহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি…

শিক্ষা

অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুলে যোগ দিলেন জাস্টিন ট্রুডো

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ব্লাভাটনিক স্কুল অব গভর্নম…