…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে সাত হাজার রান মুশফিকুর রহিমের

নিজস্ব প্রতিবেদক
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে সাত হাজার রান মুশফিকুর রহিমের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে এই কীর্তি গড়েন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জোমেল ওয়ারিকানের বলে এক রান নিয়ে ৯ রানে পৌঁছান মুশফিক। তাতেই পূর্ণ হয় তাঁর টেস্ট ক্যারিয়ারের সাত হাজার রান।

ম্যাচ শুরুর আগে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল আরও ৯ রান। শেষ দিনের খেলায় সেই রান তুলে নেন তিনি।

নিজের ১০৭তম টেস্টের ১৯৭তম ইনিংসে এসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। বিশ্ব ক্রিকেটে সাত হাজার টেস্ট রান করা ৫৯তম ব্যাটার তিনি। বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটারও তিনি।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার পরিচিত 'মিস্টার ডিপেন্ডেবল' নামে। দীর্ঘ ক্যারিয়ারে দলের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে রানসংগ্রহে সবার ওপরে মুশফিকুর রহিম। তাঁর পরেই রয়েছেন মুমিনুল হক ও তামিম ইকবাল। দুইয়ে থাকা মুমিনুলের রান পাঁচ হাজার ২৯৩ ও তামিমের সংগ্রহ পাঁচ হাজার ১৩৪ রান।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একাধিক প্রথমের সঙ্গে জড়িয়ে আছে মুশফিকুর রহিমের নাম। এর আগে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ২০২২ সালে পাঁচ হাজার এবং ২০২৪ সালে ছয় হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

দেশের হয়ে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির কীর্তিও তাঁর। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক।

উল্লেখ্য, এই সিলেট টেস্টের প্রথম ইনিংসেই ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। তাতে ভেঙে যায় মুশফিকের করা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ড।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড হারালেও টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে নিজের অবস্থান আরও সমৃদ্ধ করলেন তিনি।

খেলা বিভাগের আরও খবর

খেলা

স্পিন উইকেটের পরিকল্পনা ছিল, প্রয়োগ হয়নি: সিরিজ হার নিয়ে শান্ত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ছিল বাংলাদেশ দলের। তবে সেই স্বপ্ন বিলীন হয়ে গেছে ঘরের মাঠে বাজে খেলার মধ্য দিয়ে।…

খেলা

স্পিন উইকেট বানিয়ে নিজেদেরই বিপদ ডেকেছে বাংলাদেশ: চেজ

মিরপুরে জয় আর সিলেটে ড্র—দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক রোস্ট…

প্রত্যাশিত উইকেট পাইনি, কিউরেটরদের দিকেই আঙুল শান্তর
খেলা

প্রত্যাশিত উইকেট পাইনি, কিউরেটরদের দিকেই আঙুল শান্তর

বাংলাদেশ কি তাহলে সিলেট টেস্টের উইকেট পড়তে পারেনি? ড্র হওয়া টেস্টের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে যে কেউ এই প্রশ্ন তুলবেন।…

সিলেট টেস্ট ড্রয়ের পর শান্তর স্বীকারোক্তি: পরিকল্পনা ঠিক ছিল, বাস্তবায়নে ভুল করেছি
খেলা

সিলেট টেস্ট ড্রয়ের পর শান্তর স্বীকারোক্তি: পরিকল্পনা ঠিক ছিল, বাস্তবায়নে ভুল করেছি

সিলেট টেস্ট ড্র হয়েছে, আর সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ। সিরিজ শেষে অধিনায়…