…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

দীপাবলি ও কালীপূজায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, মঙ্গলবার থেকে আবার চালু

নিজস্ব প্রতিবেদক
দীপাবলি ও কালীপূজায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, মঙ্গলবার থেকে আবার চালু
ছবি: সংগৃহীত

দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চালু রয়েছে। স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও।

মঙ্গলবার সকাল থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা সোমবার সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন।

এ সিদ্ধান্তের বিষয়টি তারা আগেই চিঠির মাধ্যমে বেনাপোলের ব্যবসায়ীদের জানিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।

একই তথ্য জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী। তিনি বলেন, দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পণ্যের প্রায় ৯০ শতাংশ বাংলাদেশে প্রবেশ করে। সাত দিনের মধ্যে এলসি খোলার সুযোগ থাকায় আমদানিকারকদের কাছে বন্দরটি বেশ জনপ্রিয়।

বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। ফলে আড়াই ঘণ্টার মধ্যেই পণ্যবাহী ট্রাক চেকপোস্টে পৌঁছাতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। বিপরীতে বাংলাদেশ থেকে প্রায় ১০০টি ট্রাক পণ্য নিয়ে ভারতে যায়। শিল্পকারখানার কাঁচামাল ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয় এ বন্দর দিয়ে।

বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল পথে যাত্রী চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, দীপাবলি উপলক্ষে সোমবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে না। তবে বন্দর ও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আমদানি করা পণ্য খালাস করে বাংলাদেশে আসা খালি ট্রাক ভারতে ফেরত পাঠানোর জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে। যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান। তিনি বলেন, ভারতে কালীপূজার সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ, তুরস্কে দ্বিগুণের বেশি

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর…

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন
অর্থনীতি ও ব্যবসা

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশনে (সিবিএস) অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্…

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ
অর্থনীতি ও ব্যবসা

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত অবকাঠামো নির্মাণের জোয়ার ও উচ্চপ্রযুক্তি পণ্যের চাহিদাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থ…

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
অর্থনীতি ও ব্যবসা

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (স…