সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৫১ ও ২ হাজার ৫৬ পয়েন্টে দাঁড়ায়। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময় ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩১টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টির।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো শাহজিবাজার পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো, মনোস্পুল পেপার, বারাকা পাওয়ার, এনভয় টেক্সটাইল, রানার অটো ও শাইনপুকুর সিরামিক।
এর আগে দিনের লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করে। এ সময় সিএসইতেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ২৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।



