…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগে নতুন বিধিমালা, জামানত ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগে নতুন বিধিমালা, জামানত ৫০ লাখ টাকা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে পণ্য ও কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে অপারেটরদের এখন থেকে আর্থিক সক্ষমতা, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও নির্ধারিত কর্মদক্ষতার শর্ত পূরণ করতে হবে। নিয়োগ পাওয়া অপারেটরদের কার্যক্রম শুরুর আগে ৫০ লাখ টাকা জামানত দিতে হবে।

পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও মেয়াদ শেষে নবায়নের ক্ষেত্রে কর্মদক্ষতা ও বন্দরের নির্ধারিত ট্যারিফ অনুসরণের বিষয়টি যাচাই করা হবে। অনিয়ম বা অবহেলায় লাইসেন্স স্থগিত কিংবা বাতিলের ক্ষমতাও থাকবে বন্দর কর্তৃপক্ষের হাতে।

চট্টগ্রাম বন্দরে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ ও পরিচালনায় অভিন্ন কাঠামো তৈরি করে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ৫ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২২ সালের ৮ নম্বর আইনের ৫৮ ধারার ক্ষমতাবলে এ বিধিমালা করা হয়েছে। এর ফলে বন্দরের জেটি, টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড ও বহির্নোঙরে পণ্য এবং কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য অপারেটর নিয়োগ, দায়িত্ব, পরিচালন মানদণ্ড ও তদারকির একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি হলো।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ কেফায়েত হামিম বলেন, নতুন বিধিমালায় বন্দরের সব ধরনের হ্যান্ডলিং কাজের জন্য অপারেটর নিয়োগ ও পরিচালনার নিয়ম এক ছাদের নিচে এসেছে। এর আগে এ বিষয়ে কোনো অভিন্ন কাঠামো ছিল না।

বিধিমালায় অপারেটরদের তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। বার্থ অপারেটররা জেটি ও বার্থে পণ্য ওঠানো-নামানোর কাজ করবেন। টার্মিনাল অপারেটরদের দায়িত্বে থাকবে বিশেষায়িত কনটেইনার ও বহুমুখী টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড এবং সংশ্লিষ্ট লজিস্টিকস ব্যবস্থাপনা।

আর শিপ হ্যান্ডলিং অপারেটররা বহির্নোঙর, মুরিং বয়া ও নির্ধারিত জলসীমায় পণ্য খালাস, লাইটারেজ এবং বাল্ক পণ্য স্থানান্তর করবেন। প্রতিটি শ্রেণির অপারেটরের দায়িত্ব ও কাজের পরিধি বিধিমালায় আলাদাভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আগ্রহীদের নিয়োগ ও নবায়নের প্রতিটি আবেদনের সঙ্গে ১ লাখ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। নির্বাচিত অপারেটরকে ৫০ লাখ টাকা জামানত অথবা সমপরিমাণ পারফরম্যান্স গ্যারান্টি দিতে হবে।

নবায়নের সময় কর্মদক্ষতার সূচক, ট্যারিফ অনুসরণ ও কার্যক্রমের মান বিবেচনা করা হবে। অর্থাৎ শুধু নিয়োগ পেলেই চলবে না, পাঁচ বছর ধরে নির্ধারিত মান বজায় রাখতে হবে।

অপারেটরদের ক্রেন, রিচ স্ট্যাকার ও ফর্কলিফটের মতো আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং শ্রমিকদের নিরাপত্তাসামগ্রী নিশ্চিত করতে হবে। ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রাখার পাশাপাশি বন্দরের নির্ধারিত পরিচালন পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

অবহেলা, নির্ধারিত ট্যারিফ লঙ্ঘন কিংবা কার্যক্রমে বিঘ্ন ঘটলে বন্দর কর্তৃপক্ষ লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারবে। বন্দরের উৎপাদনশীলতা নিরীক্ষা এবং পরিচালন মানদণ্ড তদারকির ক্ষমতাও থাকবে কর্তৃপক্ষের হাতে।

বন্দর সুবিধা, কনটেইনার ইয়ার্ড এবং বেসরকারি অফ-ডক বা ইনল্যান্ড কনটেইনার ডিপোর মধ্যে পণ্য ও কনটেইনার চলাচল এবং হ্যান্ডলিংয়ের নিয়মও এ বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
অর্থনীতি ও ব্যবসা

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (স…

অর্থনীতি ও ব্যবসা

মাদকের কালো টাকার সন্ধানে ডিএনসি: চার মামলায় সন্দেহজনক লেনদেন ১০০ কোটি টাকার বেশি

মাদকের অবৈধ বাণিজ্যের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দিতে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক-সংশ্লিষ্ট অপর…

অর্থনীতি ও ব্যবসা

শেয়ারবাজারে টানা দরপতন, সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ নভেম্বর) দেশের পুঁজিবাজারে নিম্নমুখী ধারা অব্যাহত রইল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ …

অর্থনীতি ও ব্যবসা

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ, তুরস্কে দ্বিগুণের বেশি

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর…