…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

হবিগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতা-কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতা-কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম (৫০), নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক মিয়া (৪৫), গোপায়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া (৩৫), যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৪৭), পইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ছন্দু মিয়া (৫৬), লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান (৬২) ও পইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনাম মিয়া (৪৮)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, গত শনিবার দিবাগত রাতে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় এনাম মিয়া, আব্দুল মান্নান, ছন্দু মিয়া, আমিনুল ইসলাম ও সোহেল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম ও রফিক মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে হবিগঞ্জ শহরতলির পোদ্দারবাড়ি এলাকা থেকে ট্রাকবোঝাই ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। জব্দ করা কসমেটিকসের বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

হবিগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, টায়ারে আগুন; গ্রেপ্তার ৯
সিলেট বিভাগ

হবিগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, টায়ারে আগুন; গ্রেপ্তার ৯

হবিগঞ্জের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনার প্রতিবাদে বি…

সিলেট বিভাগ

৫৮ লাখ টাকার বৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম, পড়বেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে

হবিগঞ্জের চুনারুঘাটের মেধাবী শিক্ষার্থী তাসনিম আক্তার ৪৭ হাজার মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৮ লাখ টাকা।…

২৩ বছর পর মুক্তি পেলেন নাইটু মুণ্ডা রাজু, তবে ফেরার ঠিকানা অনিশ্চিত
সিলেট বিভাগ

২৩ বছর পর মুক্তি পেলেন নাইটু মুণ্ডা রাজু, তবে ফেরার ঠিকানা অনিশ্চিত

দীর্ঘ ২৩ বছরের বন্দিজীবন শেষে রোববার (৮ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের চা-শ্রমিক নাইটু মুণ্ডা রাজু (৫০…

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তরুণ নিহত, আহত কয়েকজন
সিলেট বিভাগ

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তরুণ নিহত, আহত কয়েকজন

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে…