…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

৫৮ লাখ টাকার বৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম, পড়বেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাটের মেধাবী শিক্ষার্থী তাসনিম আক্তার ৪৭ হাজার মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৮ লাখ টাকা। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার জন্য চার বছর মেয়াদি এ বৃত্তি পেয়েছেন তিনি।

গত রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান এক চিঠির মাধ্যমে তাসনিমের বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ বৃত্তির আওতায় তাসনিম প্রতিবছর ১১ হাজার মার্কিন ডলার করে পাবেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় নির্বাহে এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাসনিম চুনারুঘাটের দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিষয়ে ভর্তি হন। পরে নিজ উদ্যোগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির প্রস্তুতি নেন।

তার অধ্যবসায় ও প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগের পাশাপাশি পেয়েছেন ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষাবৃত্তি।

তাসনিম চুনারুঘাট উপজেলার আমুরোড হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ ও চিকিৎসক রাহেলা খাতুনের একমাত্র মেয়ে।

তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

তার এই সাফল্য উচ্চশিক্ষায় আগ্রহী অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

২৩ বছর পর মুক্তি পেলেন নাইটু মুণ্ডা রাজু, তবে ফেরার ঠিকানা অনিশ্চিত
সিলেট বিভাগ

২৩ বছর পর মুক্তি পেলেন নাইটু মুণ্ডা রাজু, তবে ফেরার ঠিকানা অনিশ্চিত

দীর্ঘ ২৩ বছরের বন্দিজীবন শেষে রোববার (৮ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের চা-শ্রমিক নাইটু মুণ্ডা রাজু (৫০…

হবিগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, টায়ারে আগুন; গ্রেপ্তার ৯
সিলেট বিভাগ

হবিগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, টায়ারে আগুন; গ্রেপ্তার ৯

হবিগঞ্জের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনার প্রতিবাদে বি…

হবিগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতা-কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে
সিলেট বিভাগ

হবিগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতা-কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিয…

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তরুণ নিহত, আহত কয়েকজন
সিলেট বিভাগ

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তরুণ নিহত, আহত কয়েকজন

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে…