…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

১২ নভেম্বর থেকে কোম্পানি নিবন্ধনে স্বয়ংক্রিয় ব্যবস্থা, মিলবে তাৎক্ষণিক অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর থেকে কোম্পানি নিবন্ধনে স্বয়ংক্রিয় ব্যবস্থা, মিলবে তাৎক্ষণিক অনুমোদন
ছবি: সংগৃহীত

কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালু করছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি)। আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

এতে নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য, নথি ও ফি জমা এবং পরিচয় যাচাইসহ সব শর্ত পূরণ করলে আবেদনকারী তাৎক্ষণিক কোম্পানি নিবন্ধনের অনুমোদন পাবেন। পাশাপাশি কোম্পানির নামের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াও দ্রুত করা হবে।

আরজেএসসির এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য সোমবার বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত সংস্থাটির পুরনো ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন জমা দেওয়ার কার্যক্রম বন্ধ থাকবে।

এরপর নামের ছাড়পত্র ও কোম্পানি নিবন্ধনের সব নতুন আবেদন নতুন ইবিআরএসের মাধ্যমে করতে হবে।

নতুন ব্যবস্থায় সব আবেদন অবশ্য একই প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে না। আবেদনকারীরা আরজেএসসির নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করলে এবং প্রয়োজনীয় তথ্য, ফি, পরিচয় যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি নিশ্চিত হলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত ও নিবন্ধিত হবে।

কেউ নিজস্ব বা কাস্টমাইজড সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করলে তার আবেদন আরজেএসসির কর্মকর্তারা প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যাচাই করবেন।

যাচাইয়ে তথ্যের অসংগতি, অসম্পূর্ণতা বা ত্রুটি পাওয়া গেলে সংশোধনের নির্দেশনাসহ আবেদনকারীর অনলাইন অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।

নতুন ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে নামের ছাড়পত্রের আবেদন সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক যাচাইয়ের পর কর্মকর্তাদের পুনরায় যাচাইয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এক্ষেত্রে আবেদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে আরজেএসসি। পরবর্তী সময়ে সফটওয়্যারের অ্যালগরিদম উন্নত হলে পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক নামের ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চালু হবে।

নিবন্ধন প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়েও নতুন শর্ত যুক্ত করা হয়েছে। বাংলাদেশের কোনো নাগরিককে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হতে হলে আবেদন প্রক্রিয়ায় তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইম যাচাই করা হবে।

মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত কি না, তা-ও পরীক্ষা করা হবে। যাচাইয়ে ব্যর্থ হলে তাকে সংশ্লিষ্ট পদে অন্তর্ভুক্ত করা যাবে না। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণক (পিএসআর) স্ক্যান করে আপলোড করতে হবে।

শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য ও অংশীদারদের ই-মেইল বা মোবাইলে পাঠানো এককালীন পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে সম্মতি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সবার সম্মতি সম্পন্ন না হওয়া পর্যন্ত নিবন্ধন আবেদন পরবর্তী যাচাইয়ের জন্য এগোবে না।

পুরোনো সফটওয়্যারে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে আরজেএসসি। ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত পাওয়া নামের ছাড়পত্র এবং ১ জুলাই থেকে ওই সময় পর্যন্ত জমা দেওয়া নিবন্ধন আবেদন নতুন সিস্টেমে স্থানান্তর করা হবে। খসড়া তৈরি হলেও নির্ধারিত ফি পরিশোধ করা হয়নি, এমন আবেদন স্থানান্তর হবে না। সেগুলো নতুন সফটওয়্যারে আবার জমা দিতে হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ, তুরস্কে দ্বিগুণের বেশি

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর…

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন
অর্থনীতি ও ব্যবসা

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশনে (সিবিএস) অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্…

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ
অর্থনীতি ও ব্যবসা

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত অবকাঠামো নির্মাণের জোয়ার ও উচ্চপ্রযুক্তি পণ্যের চাহিদাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থ…

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
অর্থনীতি ও ব্যবসা

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (স…