…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নে প্রিয়শপ ও এনআরবি ব্যাংকের অংশীদারত্ব

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রায় আড়াই লাখ খুচরা ব্যবসায়ী প্রতিদিন বিপুল পরিমাণ বাণিজ্যিক লেনদেন করলেও তাদের অনেকে এখনো আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছেন। এই বাস্তবতা বদলাতে এনআরবি ব্যাংক পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি রিটেইল প্ল্যাটফর্ম প্রিয়শপ যৌথভাবে কাজ শুরু করেছে।

দোকানিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্যকরী মূলধনের অভাব এবং আর্থিক লেনদেনের গ্রহণযোগ্য তথ্যের সীমাবদ্ধতা। প্রিয়শপ এই দুই ক্ষেত্রেই কাজ করছে।

প্ল্যাটফর্মটিতে প্রতিটি অর্ডার, ডেলিভারি এবং পেমেন্ট ডিজিটালভাবে সংরক্ষিত হয়, যা ব্যবসায়ীদের জন্য একটি নির্ভরযোগ্য ও সঠিকভাবে যাচাইযোগ্য আর্থিক রেকর্ড তৈরি করে।

সময়ের সঙ্গে সঙ্গে এই লেনদেনের ইতিহাসই তাদের ঋণযোগ্যতা যাচাই করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে।

এই অংশীদারত্বের আওতায় যোগ্য দোকানিরা ও ডিস্ট্রিবিউটররা এনআরবি ব্যাংকের বিভিন্ন এম্বেডেড ফাইন্যান্স সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে প্রিয়শপ প্ল্যাটফর্মে সংযুক্ত জামানতবিহীন এম্বেডেড ক্রেডিট এবং বার বার ব্যবহারযোগ্য কার্যকরী মূলধন ঋণের সুবিধা।

এসব সুবিধার লক্ষ্য ব্যবসার দৈনন্দিন নগদ লেনদেন সহজ ও ঝামেলামুক্ত রাখা। সব ধরনের ঋণ ও আর্থিক সুবিধা এনআরবি ব্যাংকের নির্ধারিত ঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণনীতির অধীনেই পরিচালিত হবে।

পাশাপাশি উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও কয়েকটি নতুন উদ্যোগ চালুর পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে কো-ব্র্যান্ডেড এসএমই বিজনেস ক্রেডিট কার্ড, যেখানে থাকবে পুনরাবৃত্তিক ক্রেডিট লাইন এবং সহজ পরিশোধ সুবিধা।

এ ছাড়া ডিস্ট্রিবিউটর, আঞ্চলিক হাব অপারেটর এবং সরবরাহকারীদের জন্য সাপ্লাই চেইন ও ইনভয়েস ফাইন্যান্সিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাঠপর্যায়ের লজিস্টিকস কর্মী, ওয়্যারহাউস টিম এবং ডেলিভারি কর্মীদের জন্য থাকবে রিলোডেবল পে-রোল ও প্রিপেইড কার্ড সুবিধা।

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও ছড়িয়ে দিতে বাংলা কিউআরের মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের স্বচ্ছ ও নির্ভরযোগ্য রেকর্ড তৈরি হবে, যা ভবিষ্যতে আর্থিক সেবা গ্রহণের সুযোগ আরও বাড়াবে। একই সঙ্গে হিসাব খোলা, ক্যাশ ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ব্যাংকিং সেবা প্রিয়শপের মার্চেন্টদের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

প্রিয়শপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, ‘বাংলাদেশে ছোট ছোট ব্যবসায়ীর অভাব নেই। কিন্তু তাদের অধিকাংশের দৈনন্দিন ব্যবসার সঙ্গে এখনো আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার পরিচয় গড়ে ওঠেনি। প্রতিটি পণ্য ক্রয়, প্রতিটি ডিজিটাল পেমেন্ট এবং সময়মতো পরিশোধ একজন ব্যবসায়ীর আর্থিক পরিচয় গড়ে তোলে। এনআরবি ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা কমার্স, বাংলা কিউআর, ব্যাংকিং এবং দায়িত্বশীল ঋণসেবাকে এক প্ল্যাটফর্মে আনছি, যাতে একজন দোকানির প্রতিদিনের ব্যবসায়িক কার্যক্রমই ধীরে ধীরে আরও ভালো আর্থিক সুযোগের দুয়ার খুলে দেয়।’

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ, তুরস্কে দ্বিগুণের বেশি

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর…

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন
অর্থনীতি ও ব্যবসা

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশনে (সিবিএস) অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্…

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ
অর্থনীতি ও ব্যবসা

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত অবকাঠামো নির্মাণের জোয়ার ও উচ্চপ্রযুক্তি পণ্যের চাহিদাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থ…

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
অর্থনীতি ও ব্যবসা

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (স…