…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

বড়লেখা-জুড়ী সীমান্তে ১৫ দিনে ৭০ পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
বড়লেখা-জুড়ী সীমান্তে ১৫ দিনে ৭০ পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে গত ১৫ দিনে প্রায় ৭০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সম্প্রতি শীতের কুয়াশার মধ্যে রাত ও ভোরে দুর্গম পাহাড়ি এলাকা এবং ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্ত দিয়ে এসব পুশ-ইনের চেষ্টা করা হচ্ছে।

বিজিবির দাবি, দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, গত ১৫ দিনে প্রায় ৭০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারি প্রযুক্তির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

হবিগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, টায়ারে আগুন; গ্রেপ্তার ৯
সিলেট বিভাগ

হবিগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, টায়ারে আগুন; গ্রেপ্তার ৯

হবিগঞ্জের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনার প্রতিবাদে বি…

সিলেট বিভাগ

৫৮ লাখ টাকার বৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম, পড়বেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে

হবিগঞ্জের চুনারুঘাটের মেধাবী শিক্ষার্থী তাসনিম আক্তার ৪৭ হাজার মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৮ লাখ টাকা।…

সিলেট বিভাগ

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়াসহ হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিল অনুসারীরা

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদ নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে তার অনুসারীরা। এ ঘট…

পাঁচ দফা দাবিতে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের হুঁশিয়ারি
সিলেট বিভাগ

পাঁচ দফা দাবিতে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের হুঁশিয়ারি

পাঁচ দফা দাবি বাস্তবায়নে ১৫ নভেম্বরের মধ্যে পদক্ষেপ না নিলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিএনজিচ…