…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঝুটের দুই গুদাম ও বসতবাড়িতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
সিদ্ধিরগঞ্জে ঝুটের দুই গুদাম ও বসতবাড়িতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের দুটি গুদাম ও একটি বসতবাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার বাঁশবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ইকবাল মিয়া নামের এক ব্যবসায়ীর পাশাপাশি দুটি ঝুটের গুদাম রয়েছে। প্রথমে একটি গুদামে আগুন লাগে। পরে তা পাশের আরেকটি গুদাম ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

এতে দুটি গুদামের সব মালামাল পুড়ে যায়। বসতবাড়ির দুটি কক্ষের মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

গুদামমালিক ইকবাল মিয়ার ভাগনে নিশাত বলেন, তাঁর খালুর দুটি গুদামেই আগুন লেগেছে। বসতবাড়ির দুটি কক্ষের মালামালও পুড়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ফতুল্লার মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে চারজন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয…

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১১ ছাত্র
জাতীয়

নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১১ ছাত্র

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনকে জ…

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ই…