…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১১ ছাত্র

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১১ ছাত্র
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসার লাইব্রেরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাদরাসার দ্বিতীয় তলায় লাইব্রেরিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব বলেন, রাত ১টা ৫৫ মিনিটে মাদরাসায় আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৪৩ মিনিটে আগুন নির্বাপণ করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা রাতে ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ লাইব্রেরিতে আগুন লাগে। আগুনের ধোঁয়ায় শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ ইনহেলেশন বার্নে আক্রান্ত হন। পরে মাদরাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এবং বাকি নয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের মধ্যে ইউসুফকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়েছে। অন্যরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদ (১৭)।

মাদরাসার শিক্ষক আজিজুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, সব শিক্ষার্থীই মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী।

এদিকে কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদরাসার দ্বিতীয় তলায় লাইব্রেরিতে আগুন লাগে। পরে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নির্বাপণ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে পরবর্তীতে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ফতুল্লার মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে চারজন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয…

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ই…

সিদ্ধিরগঞ্জে ঝুটের দুই গুদাম ও বসতবাড়িতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঝুটের দুই গুদাম ও বসতবাড়িতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের দুটি গুদাম ও একটি বসতবাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ…