…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের আড়ালে ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি, দুদকের মামলায় ৭ আসামি

নিজস্ব প্রতিবেদক
হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের আড়ালে ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি, দুদকের মামলায় ৭ আসামি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেলের অভ্যন্তরীণ নথিপত্র ও বার্ষিক মূল্যায়নে হোয়াইট ফ্লুইড ব্যবহার এবং ঘষামাজা করে প্রায় ২০ কোটি টাকার মূল্যায়ন কমানোর মাধ্যমে চসিকের ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ নভেম্বর) দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দুটি দায়ের করা হয়। কার্যালয়টির সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

বড় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুকূলে এই জালিয়াতির আশ্রয় নেওয়ায় চসিকের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী প্রতিষ্ঠানের মালিকসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে।

দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মো. আল আমিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, চসিকের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং কমিশন থেকে সুনির্দিষ্ট অনুমোদন পাওয়ার পরই এই দুটি মামলা রুজু করা হয়েছে।

মামলায় অভিযুক্ত ৭ আসামির মধ্যে চসিকের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী প্রতিষ্ঠানের মালিকেরা রয়েছেন। তাঁরা হলেন—চসিকের রাজস্ব সার্কেল-০৮ এর কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, সাবেক উপ-কর কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মো. আবদুল কাদের, রাজস্ব সার্কেল-০৭ এর উপ-কর কর্মকর্তা জয় প্রকাশ সেন, সার্কেল-০৮ এর সহকারী (কর আদায়কারী) মো. মনজুর মোরশেদ, সার্কেল-০৭ এর হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং সার্কেল-০৮ এর হিসাব সহকারী মোহাম্মদ আহছান উল্লাহ।

এ ছাড়া দুই সুবিধাভোগী প্রতিষ্ঠানের মালিক বনানীর ইনকন ট্রেড লিমিটেডের মালিক ইউসুফ আবদুল্লাহ্ হারুন এবং হালিশহরের মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কাশেমকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

রাজস্ব সার্কেল-০৮ এর আওতাধীন দক্ষিণ পতেঙ্গা মহল্লার 'ইনকন ট্রেড লিমিটেড'-এর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা থেকে কমিয়ে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা করা হয়। এসেসর সমীর দত্তের প্রস্তুত করা মূল মূল্যায়ন প্রতিবেদন প্রধান কার্যালয় ও সার্কেল অফিসে আসার পর ফিল্ড বুক এবং আপিল ফরমের সংখ্যায় সাদা ফ্লুইড ব্যবহার ও ঘষামাজা করা হয়।

এর ফলে ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টার থেকে কার্যকর ১৪ শতাংশ হারে বার্ষিক ২ কোটি ৮০ লাখ টাকা হিসেবে তিন বছরে মোট ৮ কোটি ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করা হয়।

এই মামলায় কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, অবসরপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা মো. আবদুল কাদের, সহকারী কর আদায়কারী মো. মনজুর মোরশেদ, হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং ইনকন ট্রেড লিমিটেডের মালিক ইউসুফ আবদুল্লাহ্ হারুনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, রাজস্ব সার্কেল-০৮ এর আওতাধীন দক্ষিণ মধ্যম হালিশহর মহল্লার 'মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেড'-এর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা থেকে কমিয়ে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা করা হয়। এসেসর দবির আলম চৌধুরীর নিরূপিত এই মূল্যায়ন ফিল্ড বইয়ের ১০ পৃষ্ঠায় সাদা ফ্লুইড ব্যবহার ও ঘষামাজা করে পরিবর্তন করা হয়।

এখানেও প্রতি বছর ২ কোটি ৮০ লাখ টাকা হিসেবে তিন বছরে চসিকের মোট ৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব ক্ষতিসাধন করা হয়। এই মামলায় কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপ-কর কর্মকর্তা জয় প্রকাশ সেন, হিসাব সহকারী মোহাম্মদ আহছান উল্লাহ এবং মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কাশেমকে আসামি করা হয়েছে।

দুটি মামলা মিলিয়ে চসিকের মোট ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ আনা হয়েছে। কমিশনের অনুমোদন নিয়ে মামলা দুটি দায়েরের পর এখন তদন্তের বিষয়টি দুদকের হাতে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হৃদয় হত্যা মামলায় বগার ৩ দিনের রিমান্ড
আইন ও অপরাধ

হৃদয় হত্যা মামলায় বগার ৩ দিনের রিমান্ড

নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে কিশোর মোহাম্মদ হৃদয়কে (১৬) ছুরিকাঘাতে খুনের মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বে…

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১০৭৮ জন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮৯
আইন ও অপরাধ

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১০৭৮ জন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১ হাজার ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযান…

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…