…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হৃদয় হত্যা মামলায় বগার ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
হৃদয় হত্যা মামলায় বগার ৩ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে কিশোর মোহাম্মদ হৃদয়কে (১৬) ছুরিকাঘাতে খুনের মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৯ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার দেখিয়েছিলেন। এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তার মাধ্যমে ওয়াকিল হোসেন বগাকে আদালতে হাজির করা হয়েছিল।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, পাহাড়তলীতে কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে কিশোর মোহাম্মদ হৃদয়কে ছুরিকাঘাতে খুন করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধে ঘটেছে এই ঘটনা। নিহত কিশোরও কিশোর গ্যাংটির সদস্য ছিল। কয়েক দিন আগে তার সঙ্গে দলের কয়েকজনের ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে রাতে বাসা থেকে তাকে রাস্তায় ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে ছুরিকাঘাত করা হয়।

আহত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

ওই এলাকায় '৫জি' ও '৭জি' নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা এবং '৫জি' গ্রুপের সদস্য ছিল। তাকে হত্যা করে '৭জি' গ্রুপের সদস্যরা।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের আড়ালে ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি, দুদকের মামলায় ৭ আসামি
আইন ও অপরাধ

হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের আড়ালে ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি, দুদকের মামলায় ৭ আসামি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেলের অভ্যন্তরীণ নথিপত্র ও বার্ষিক মূল্যায়নে হোয়াইট ফ্লুইড ব্যবহার এবং ঘষামাজা করে প্রায় ২০ কোটি টাকার …

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১০৭৮ জন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮৯
আইন ও অপরাধ

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১০৭৮ জন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১ হাজার ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযান…

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…