…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই
ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক ও ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

আবাহনী ক্লাবের প্রশাসন ইনচার্জ আশীষ রায় চৌধুরী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুনুর রশীদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছর চারেক ধরে তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। করোনা থেকেই তাঁর অসুস্থতা শুরু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে প্রায়ই ভর্তি থাকতে হতো তাঁকে।

এবার বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঘণ্টা খানেক আগে পরিবার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হারুনুর রশীদ। ১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার পর ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে আবাহনীর সাংগঠনিক কার্যক্রম ও ক্রীড়া উন্নয়নে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

স্বাধীনতাকালীন সময় থেকে মৃত্যু পর্যন্ত তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে আবাহনী ও হারুন একে অন্যের পরিপূরক বলে পরিচিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত তিনি ফেডারেশনের নির্বাহী কমিটিতে ছিলেন। দেশের ফুটবলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং ফুটবলের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ছিল।

ফুটবল ফেডারেশন ও আবাহনী ক্লাব ছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ।

ক্রীড়া সংগঠক হিসেবে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দায়িত্ব পালন করেছেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

ক্রীড়াঙ্গন ছাড়াও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন হারুনুর রশীদ।

হারুনুর রশীদের হাত ধরে বাদল রায়, দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও আবদুল গাফফারের মতো তারকা ক্রীড়াবিদরা সংগঠক হয়েছেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন।

তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

খেলা বিভাগের আরও খবর

সাফের শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় পৌঁছালেন ফারহান আলী ওয়াহিদ, যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে
খেলা

সাফের শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় পৌঁছালেন ফারহান আলী ওয়াহিদ, যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় এসে পৌঁছেছেন ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। সোমবার (৯ নভেম্বর) রাতে তিনি দেশে পৌঁছান।…

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই
খেলা

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক ও ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতাল…

খেলা

নারী ফুটবল দলের দায়িত্ব নিলেন এরিক মারে: বাটলারের পথেই হাঁটবেন, দায়ও নিজের

ডাগআউটের চেনা মুখ পিটার বাটলার লড়ছেন ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে। তাঁর কঠিন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নিতে সোমবার ঢাকায় এসেছেন ফর…

তিন-চার বছরেই ভারতকে ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ, বললেন ধারাভাষ্যকার মেসফিল্ড
খেলা

তিন-চার বছরেই ভারতকে ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ, বললেন ধারাভাষ্যকার মেসফিল্ড

সাফ চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্য দিতে ঢাকায় আসা সাবেক ইংলিশ ফুটবলার পল মেসফিল্ড মনে করেন, ঠিকঠাক কাজ করতে পারলে আগামী তিন-চার বছরের মধ্যে বাংলাদেশ ভারতে…