…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে চাপ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে চাপ বেড়েছে
ছবি: সংগৃহীত

দেশে খাদ্যপণ্যের দাম আগের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু আরও বেড়েছে খাদ্যবহির্ভূত খাতের পণ্য ও সেবার দাম। গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত অক্টোবরের মূল্যস্ফীতি পরিমাপের হিসাবে এমন চিত্রই উঠে এসেছে।

বাস্তবতা হলো, বাজারে খাদ্যপণ্যের দাম কমার যে প্রবণতা, সেটি সংসারের অন্যান্য খরচে স্বস্তি দিতে পারছে না। বরং বাসাভাড়া, যাতায়াত, চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয়ের চাপ বেড়েছে। ফলে মানুষের সামগ্রিক ব্যয়ের চাপ এ সময়ে খুব একটা কমেনি।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।

বিপরীতে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২২ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট।

দুই খাতের বিপরীতমুখী প্রবণতায় সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ পয়েন্ট।

তবে গত বছরের অক্টোবরের ৮ দশমিক ১৭ শতাংশের তুলনায় চলতি বছরের হার এখনো শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট বেশি। ফলে মাসওয়ারি হিসাবে সার্বিক মূল্যস্ফীতি কমার খবর স্বস্তির হলেও এক বছরের ব্যবধানে হার বেড়ে যাওয়ায় চাপ পুরোপুরি কাটেনি, এটা পরিষ্কার।

বিবিএসের হিসাবে, মূলত খাদ্যপণ্যের দামের এই নিম্নমুখী প্রবণতাই সার্বিক মূল্যস্ফীতি কমাতে প্রধান ভূমিকা রেখেছে। কিন্তু খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় ব্যয়ের চাপ উল্টো বেড়েছে। এ ক্ষেত্রেও এক মাসে বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।

খাদ্যবহির্ভূত খাতের এই বৃদ্ধি খাদ্যপণ্যে পাওয়া স্বস্তির একটি অংশকে ম্লান করেছে। অর্থনীতিবিদেরা বলছেন, মূল্যস্ফীতির দুই খাতের এই বিপরীত চিত্রে বোঝা যায়, বাজারে সব ধরনের ব্যয় একই গতিতে কমছে না।

খাদ্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় এখনো বেশি। বিশেষ করে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি খাদ্য খাতের তুলনায় ৩ দশমিক ৪৯ শতাংশ পয়েন্ট বেশি।

অক্টোবরের পরিসংখ্যান বলছে, খাদ্যপণ্যে দাম কমার সুফল মিলছে; কিন্তু অন্যান্য খাতের ব্যয় সেই স্বস্তিকে সীমিত করে রেখেছে। বাসাভাড়া, যাতায়াত, চিকিৎসা ও শিক্ষার মতো খাতে ব্যয়ের চাপ বাড়ায় সাধারণ মানুষের মাসিক বাজেটে স্বস্তি আসেনি।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ, তুরস্কে দ্বিগুণের বেশি

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর…

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন
অর্থনীতি ও ব্যবসা

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশনে (সিবিএস) অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্…

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ
অর্থনীতি ও ব্যবসা

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত অবকাঠামো নির্মাণের জোয়ার ও উচ্চপ্রযুক্তি পণ্যের চাহিদাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থ…

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
অর্থনীতি ও ব্যবসা

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (স…