…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নিষেধাজ্ঞা ভেঙে ধরা ৫০-৬০ মণ পচা ইলিশ ঘাটে, একাংশ বিক্রিও হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিষেধাজ্ঞা ভেঙে ধরা ৫০-৬০ মণ পচা ইলিশ ঘাটে, একাংশ বিক্রিও হয়েছে
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া ও ভোলার চরফ্যাশনে ট্রলারবোঝাই পচা অবস্থায় ঘাটে নিয়ে আসা সেই ৫০-৬০ মণ ইলিশ নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে শিকারের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা ওঠার সঙ্গে সঙ্গে মাছগুলো নিয়ে ঘাটে ফেরেন অসাধু জেলেরা। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পচা মাছের একটি অংশ নোনা ইলিশ ব্যবসায়ীরা কিনে নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।

ইলিশ শিকারে নদীর পাশাপাশি সাগরেও নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে বরিশাল মৎস্য অধিদপ্তর বলছে, সাগরে তাদের নিয়ন্ত্রণ নেই।

গত ২৯ অক্টোবর রাতে এবং পরদিন ৩০ অক্টোবর সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর মৎস্যঘাট এবং ভোলার চরফ্যাশন উপজেলায় জেলেরা ট্রলারবোঝাই পচা ইলিশ নিয়ে উপকূলে ফেরেন।

গত ২৯ অক্টোবর মধ্যরাতে মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এ ঘটনায় সে সময় মা ইলিশ রক্ষার অভিযান নিয়ে সমালোচনা এবং ক্রেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এ ঘটনায় মৎস্য অধিদপ্তরের নির্দেশে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

আনিসুজ্জামান জানান, ভোলা ও পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তাকে নিয়ে তিনি পটুয়াখালীর আলীপুর, মহিপুর সরেজমিন তদন্ত করেছেন। নিষেধাজ্ঞা শেষে এই দুই ঘাটে ট্রলারে ৫০-৬০ মণ ইলিশ আসে। এর অধিকাংশই পচা ছিল।

এসব ট্রলার সমুদ্রে ছিল। বরফ না থাকায় যথাযথ সংরক্ষণের অভাবে পচে গেছে। তদন্তে পচা ইলিশ ঘাটে নামানোরও সত্যতা মিলেছে। জেলেদের একটি অংশ নিষেধাজ্ঞা ভঙ্গ করে যে মাছ ধরেছিল, তা পচা অবস্থায় ঘাটে আনা হয়। ভোলার চরফ্যাশনেও একই ঘটনা ঘটেছে। একটি বড় সিন্ডিকেট এ ঘটনায় জড়িত।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, 'তদন্ত কমিটির সঙ্গে আমিও ছিলাম। ব্যবসায়ীরা বলেছেন, "পচা ইলিশ আনা হয়েছিল, সেগুলো ভোলা, হাতিয়া থেকে এসেছে। এগুলো ব্যবসায়ীরা গ্রহণ না করে ফেরত দিয়েছেন।"'

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, 'চরফ্যাশনের সামরাজ ঘাটে নিয়ে আসা পচা ইলিশের পরিমাণ ২০০ থেকে ৩০০ কেজি ছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। নিষেধাজ্ঞার শেষ দিনে এই ইলিশ ধরা হয়েছিল।'

তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. কামরুল হাসান বলেন, 'তদন্তে জানা গেছে, মহিপুর ও আলীপুর মৎস্যঘাটে প্রায় দুই টন পচা ইলিশ এসেছিল। এর একটি অংশ নোনা ইলিশ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।'

মৎস্য অধিদপ্তরের সাগরে নিয়ন্ত্রণ নেই জানিয়ে কামরুল হাসান বলেন, 'এই পচা ইলিশ সাগর থেকে আনা হয়েছিল। কিন্তু আমাদের সাগর নিয়ন্ত্রণ করার সুযোগ নেই।'

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান খান বলেন, 'পচা ইলিশ কিংবা পচন ধরা খাবার খেলে পাকস্থলীতে সমস্যা, বদহজম, পেটব্যথা হতে পারে।'

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, 'মৎস্য অধিদপ্তর যদি এই পচা ইলিশ সম্পর্কে আমাদের তথ্য দিত, তাহলে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় জড়িত ব্যক্তিদের অনধিক ৫০ হাজার টাকা জরিমানা করা যেত।'

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …