…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

জাপান প্রাইজের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই তথ্যচিত্র

নিজস্ব প্রতিবেদক
জাপান প্রাইজের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই তথ্যচিত্র
ছবি: সংগৃহীত

জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে আয়োজিত এনএইচকে জাপান প্রাইজ ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে প্রপোজাল পিচ বিভাগের জন্য নির্বাচিত ছয়টি কনটেন্টের নাম। এ বছর প্রতিযোগিতার প্রপোজাল পিচের চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের দুটি তথ্যচিত্র—‘ক্ষুদে বাড়ি’ ও ‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’।

অ্যাডামেন্ট স্টুডিওজের ব্যানারে ‘ক্ষুদে বাড়ি’ নির্মাণ করছেন মো. হাসানুল হক জ্যাকি। বাংলাদেশের চর অঞ্চলের বাসিন্দা ঝর্ণা। প্রতিবছর বন্যা কিংবা নদীভাঙনের কারণে এই অঞ্চলের অনেক পরিবার নদীগর্ভে হারিয়ে ফেলে তাদের বসবাসের একমাত্র বাড়িটি।

স্থপতি ম্যারিনা তাবাসসুম তাই ঝর্ণার জন্য এমন এক ক্ষুদে বাড়ি নির্মাণ করেন যা নির্মাণে সহজ, স্বল্পব্যয়ী এবং প্রাকৃতিক দুর্যোগে সহজেই স্থানান্তর করা যায়। মূলত নদী-তীরবর্তী ও চর অঞ্চলের মানুষের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তাদের জীবনযুদ্ধ নিয়ে এই তথ্যচিত্র।

নির্মাতা হাসানুল হক জ্যাকি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তিনি ‘দ্য স্টোরি অব দ্য ডিউ’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন।

চ্যানেল আইয়ের ব্যানারে উপস্থাপিত ‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’ তথ্যচিত্রটি নির্মাণ করছেন মাহফুজা আক্তার। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একমাত্র নারী ব্যান্ড এফ মাইনরকে নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্রটি।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি এফ মাইনর ব্যান্ডের পাঁচ নারী সদস্যের সংগীতচর্চা আর ব্যান্ডকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের নানা সংগ্রামের গল্প নিয়ে এই তথ্যচিত্র। সংস্কৃতি চর্চার পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠিত করতে তরুণ নারী শিল্পীদের অনুপ্রেরণা জোগানোই এই তথ্যচিত্র নির্মাণের অন্যতম উদ্দেশ্য।

মাহফুজা আক্তার এর আগে রেডিও নেদারল্যান্ডস ট্রেনিং সেন্টার (আরএনটিসি) কর্তৃক ফেলোশিপ অর্জন করেন এবং জার্মানির প্রিক্স জুনেস ফাউন্ডেশন আয়োজিত শিশুদের জন্য টিভি অনুষ্ঠান নির্মাণ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি কালারস অব এশিয়া (২০১৭), ওয়ান এশিয়া (২০১৮) ও পিএমএ গ্লোবাল গ্রান্ট (২০১৯) পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশের দুই তথ্যচিত্র ছাড়া প্রপোজাল পিচের চূড়ান্ত পর্বের জন্য ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে একটি করে প্রজেক্ট নির্বাচিত হয়েছে।

এ বছর বেস্ট ওয়ার্ক ক্যাটাগরিতে জাপান প্রাইজ জিতেছে আয়ারল্যান্ডের ‘ম্যাডি প্লাস ট্রিগস ডগস উইদ জবস’, তাইওয়ানের ‘পাই পাই টাইফুনস কামিং’, গ্রিস, ফ্রান্স ও ডেনমার্কের যৌথ প্রযোজনা ‘বাগবয়’ এবং ডেনমার্ক ও চেক রিপাবলিকের ‘মি. নোবডি এগেইনস্ট পুতিন’।

অ্যাওয়ার্ড অব অনারস জিতেছে যুক্তরাজ্যের ‘মিক্সমাপস দ্য হারি আপ স্যান্ডউইচ’, অস্ট্রেলিয়ার ‘রেপ্লিকা’ এবং জাপান ও সুইজারল্যান্ডের ‘কালারফুল: ফ্রেন্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। স্পেশাল প্রাইজ পেয়েছে অস্ট্রেলিয়ার ‘টেলস ফ্রম কোয়ার্টার সাবার্বিয়া মুনফিশ’।

১৬ থেকে ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হবে জাপান প্রাইজ ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি প্রপোজাল পিচ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণকে উৎসাহিত করতে ১৯৬৫ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে এনএইচকে। এ বছর ৫৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ৪১৩টি কনটেন্ট ও প্রস্তাবনা জমা পড়েছিল।

বিনোদন বিভাগের আরও খবর

হলিউডের শীর্ষ এজেন্সি ডব্লিউএমইর সঙ্গে চুক্তি করলেন ব্ল্যাকপিঙ্কের জিসু
বিনোদন

হলিউডের শীর্ষ এজেন্সি ডব্লিউএমইর সঙ্গে চুক্তি করলেন ব্ল্যাকপিঙ্কের জিসু

জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে জিসুর পরিচিতি আগে থেকেই ছিল। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মন দেওয়ার পর বিশ্বজুড়ে তাঁর জ…

বিনোদন

তিন বছর পর বাংলাদেশে আসছেন লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে

তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে দুটি কনসার্টে গান শোনাবেন তিনি।…

বিনোদন

ইউটিউবে ১০ কোটি ভিউ ছাড়াল ‘কন্যা’

গত বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি ইউটিউবে ১০ কোটি ভিউ ছাড়িয়েছে। প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল…

বিনোদন

উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষে ‘গডজিলা মাইনাস জিরো’, ভাঙল ২০০২ সালের রেকর্ড

উত্তর আমেরিকার বক্স অফিসে ৩ কোটি ১৬ লাখ মার্কিন ডলার আয় করে শীর্ষস্থান দখল করেছে জাপানি অ্যাকশন ঘরানার সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’। ৩ হাজার ২৫৪টি প্র…