…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ইউটিউবে ১০ কোটি ভিউ ছাড়াল ‘কন্যা’

নিজস্ব প্রতিবেদক

গত বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি ইউটিউবে ১০ কোটি ভিউ ছাড়িয়েছে। প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল গানটি, আর এবার সেই জনপ্রিয়তা ছাড়িয়ে গেল নতুন উচ্চতায়।

গত বছরের ১৭ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘কন্যা’। প্রকাশের মাত্র ২০ দিনের মাথায় গানটি এক কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ কোটিতে। অর্থাৎ, দেড় বছরে গানটি দেখেছেন কোটি কোটি দর্শক।

বাংলাদেশের সিনেমার গানে এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এত অল্প সময়ে একটি সিনেমার গানের ১০ কোটি ভিউ ছাড়ানো দেশের সংগীতাঙ্গনে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

‘জ্বীন ৩’ সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া ও অভিনেতা সজলকে দেখা গেছে গানটির দৃশ্যে। গানটিতে ঠোঁট মিলিয়েছেন নুসরাত ফারিয়া। রঙিন সাজ, উৎসবের আমেজ আর প্রাণবন্ত পরিবেশে নির্মিত গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও গানটির প্রশংসা করেছিলেন। সিনেমা মুক্তির আগেই গানটির সুর ও কথায় মজেছিলেন দর্শক।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।

উৎসবের আমেজে তৈরি গানটি বিয়ে, গায়েহলুদসহ নানা আয়োজনে বাজতে শুরু করে। ফলে সিনেমার গণ্ডি পেরিয়ে গানটি জায়গা করে নেয় মানুষের দৈনন্দিন উৎসবেও।

গানটির প্রথম কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শের পর জাজ মাল্টিমিডিয়া বলেছিল, ‘কন্যা’ এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে গাওয়া, নাচা ও বাজানো যাবে। গানটির মালিক বাংলা ভাষাভাষী সব মানুষ। ১০ কোটি ভিউয়ের মাইলফলক সেই বক্তব্যেরই যেন প্রতিফলন।

হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটির সহ-প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম।

‘জ্বীন ৩’-এর টেলিভিশন পার্টনার চ্যানেল আই এবং ওটিটি পার্টনার আইস্ক্রিন।

বিনোদন বিভাগের আরও খবর

জাপান প্রাইজের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই তথ্যচিত্র
বিনোদন

জাপান প্রাইজের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই তথ্যচিত্র

জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে আয়োজিত এনএইচকে জাপান প্রাইজ ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে প্রপোজাল পিচ ব…

হলিউডের শীর্ষ এজেন্সি ডব্লিউএমইর সঙ্গে চুক্তি করলেন ব্ল্যাকপিঙ্কের জিসু
বিনোদন

হলিউডের শীর্ষ এজেন্সি ডব্লিউএমইর সঙ্গে চুক্তি করলেন ব্ল্যাকপিঙ্কের জিসু

জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে জিসুর পরিচিতি আগে থেকেই ছিল। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মন দেওয়ার পর বিশ্বজুড়ে তাঁর জ…

বিনোদন

তিন বছর পর বাংলাদেশে আসছেন লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে

তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে দুটি কনসার্টে গান শোনাবেন তিনি।…

বিনোদন

উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষে ‘গডজিলা মাইনাস জিরো’, ভাঙল ২০০২ সালের রেকর্ড

উত্তর আমেরিকার বক্স অফিসে ৩ কোটি ১৬ লাখ মার্কিন ডলার আয় করে শীর্ষস্থান দখল করেছে জাপানি অ্যাকশন ঘরানার সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’। ৩ হাজার ২৫৪টি প্র…