…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের মনোয়ারা কমপ্লেক্সের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ধলেশ্বরী নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে সিংগাইর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে। এ সময় সেখানে স্থানীয় লোকজন ভিড় করেন। তবে কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেননি।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কয়েক দিন নদীতে ভাসমান থাকায় লাশে পচন ধরেছে।

সিংগাইর থানার উপপরিদর্শক মো. মেরাজুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে সাত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান উপপরিদর্শক মেরাজুল ইসলাম।

নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ উদ্দিন
আইন ও অপরাধ

সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ উদ্দিন

সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরেছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরিচ্যুতির দীর্ঘ আইনি লড়াই শেষে আদাল…

জুলাই মামলায় ২৬ আসামিকে অব্যাহতির সুপারিশ, কাঠগড়ায় বাদী
আইন ও অপরাধ

জুলাই মামলায় ২৬ আসামিকে অব্যাহতির সুপারিশ, কাঠগড়ায় বাদী

জুলাই আন্দোলনের পর রাজশাহীতে করা একটি মামলার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের অভিযোগে করা মামলাটি তদন্ত শ…

কুমিল্লায় একরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুমিল্লায় একরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশের অভিযানে একরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে তাদের গ…

আইন ও অপরাধ

ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন ওরফে সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রে…