…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

জুলাই মামলায় ২৬ আসামিকে অব্যাহতির সুপারিশ, কাঠগড়ায় বাদী

নিজস্ব প্রতিবেদক
জুলাই মামলায় ২৬ আসামিকে অব্যাহতির সুপারিশ, কাঠগড়ায় বাদী
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের পর রাজশাহীতে করা একটি মামলার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের অভিযোগে করা মামলাটি তদন্ত শেষে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে।

মামলার ২৬ জন নামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে মিথ্যা মামলা করার অভিযোগে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ঘটনায় বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার আসামিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোমিন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী এবং নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন।

রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ সূত্রে জানা গেছে, নগরের বোয়ালিয়া থানার সুলতানাবাদ মহল্লার বাসিন্দা ও শ্রমিকদল নেতা শাহজাহান আলী ২০২৪ সালের ১৯ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে আসামিরা তার বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আদালত সূত্র জানায়, তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন নিয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক আশিকুর রহমান বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বাদী শাহজাহান আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদনে মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে। এখন আদালত চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজশাহী ও খুলনায় একের পর এক অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ
আইন ও অপরাধ

রাজশাহী ও খুলনায় একের পর এক অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ

রাজশাহী ও খুলনায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আর খুলনায় প্রায় ২০ ঘণ্টার ব্যবধানে ককটেল নিক্ষ…

কারাগারে থেকেও মিছিলে অংশ নেওয়ার অভিযোগ, আদালতের স্বপ্রণোদিত মামলা
আইন ও অপরাধ

কারাগারে থেকেও মিছিলে অংশ নেওয়ার অভিযোগ, আদালতের স্বপ্রণোদিত মামলা

কারাগারে অবস্থানরত এক ব্যক্তিকে যুবলীগ-ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নতুন আরেকটি মামলায় আসামি করার ঘটনায় রাজশাহীর আদালত একটি স্বপ্রণোদিত মিস…

সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ উদ্দিন
আইন ও অপরাধ

সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ উদ্দিন

সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরেছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরিচ্যুতির দীর্ঘ আইনি লড়াই শেষে আদাল…

সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
আইন ও অপরাধ

সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের মনোয়ারা কমপ্লেক্সের প…