…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ব্যক্তিগত সভা-সমাবেশে বাধা নেই, আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত সভা-সমাবেশে বাধা নেই, আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান নেতাকর্মীদের ব্যক্তিগতভাবে সভা-সমাবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য কোনো ব্যানারে বা আয়োজনে সভা-সমাবেশ করতে পারবেন। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হবে। এমন কর্মসূচি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করার প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা জানতে চান, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তিনি কীভাবে সভা করলেন।

জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

তবে এর আগপর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ফলে আওয়ামী লীগের ব্যানারে কোনো সভা, মিছিল বা দলীয় কর্মসূচি পালন করার সুযোগ নেই।

তবে আওয়ামী লীগের সঙ্গে অতীতে যুক্ত ছিলেন এমন প্রত্যেক ব্যক্তির সভা-সমাবেশ করার অধিকার বন্ধ হয়ে যায়নি বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে অথবা জামিনে থাকলে অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, বিষয়টি এমন নয়।

ওই সাবেক সংসদ সদস্যের সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ব্যবহারের বিষয়টি সাংবাদিকেরা তুলে ধরলে উপদেষ্টা বলেন, এমনটি হয়ে থাকলে তা অবশ্যই আইন লঙ্ঘন হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ওই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা থাকলে লন্ডন থেকে দেশে আসা কিংবা আবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না, এমন প্রশ্নও করেন সাংবাদিকেরা।

জবাবে জাহেদ উর রহমান বলেন, শুধু মামলা থাকলেই একজন ব্যক্তির বিদেশ থেকে আসা-যাওয়ায় বাধা তৈরি হয় না। ওই ব্যক্তি ফেরারি কি না, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না কিংবা পরোয়ানা থাকার পরও তিনি তা অনুসরণ করেননি কি না, সেটি দেখতে হবে।

ওই সংসদ সদস্যের ক্ষেত্রে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিষয়গুলো নিশ্চিতভাবে যাচাই করা হচ্ছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির আবেদন আহ্বান করল মন্ত্রণালয়

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছেন, কিন্তু এখনো ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির …

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত; ৩০ কারখানায় ছুটি, বিজিবি মোতায়েন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তির প্রক্রিয়া বন্ধসহ ৯ দফা দাবিতে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের …

জাতীয়

হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে খুলনায় নগর ভবন ঘেরাও, প্রশাসকের কাছে স্মারকলিপি

খুলনা মহানগরীতে হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন হকাররা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর…

শ্রীমঙ্গলে জুলাই সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, হাতের অংশ কেটে গেল
জাতীয়

শ্রীমঙ্গলে জুলাই সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, হাতের অংশ কেটে গেল

জুলাই অভ্যুত্থানের সময় সমন্বয়কের দায়িত্ব পালন করা হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর হাতের একটি অংশ কেটে গেছে।…