…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল ও সাবেক গোয়েন্দাপ্রধানকে সমন পাঠানোর অনুমতি মার্কিন আদালতের

নিজস্ব প্রতিবেদক
পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল ও সাবেক গোয়েন্দাপ্রধানকে সমন পাঠানোর অনুমতি মার্কিন আদালতের
ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে দায়ের করা দেওয়ানি মামলায় নতুন অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে ভারতের আদালতের মাধ্যমে এই দুই কর্মকর্তার কাছে মামলার নথিপত্র পাঠানোর অনুমতি দিয়েছেন।

সোমবার মার্কিন জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোলক ফাইলা এ আদেশ দেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সমন পাঠানোর প্রয়োজনীয় নথিপত্র আদালতে জমা দিতে হবে। মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন ও দ্য ওয়্যার।

২০২৪ সালের সেপ্টেম্বরে দায়ের করা মামলায় পান্নুনের অভিযোগ, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। মামলায় দোভাল, সাবেক র প্রধান গোয়েল, সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব, ভারত সরকার ও নিখিল গুপ্তাকে বিবাদী করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় দোভালের কাছে মামলার নথিপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক মাধ্যমে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে মামলার নথি পাঠায়। এবার ভারতের আদালতের মাধ্যমে দোভাল ও গোয়েলের কাছে নথিপত্র পৌঁছানোর পথ খুলল।

মামলার সঙ্গে যুক্ত পৃথক ফৌজদারি কার্যক্রমে অভিযুক্ত নিখিল গুপ্তা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রসহ কয়েকটি অভিযোগ স্বীকার করেন। তবে তাঁর স্বীকারোক্তি দোভাল, গোয়েল বা ভারত সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলার অভিযোগ প্রমাণ করে না।

ভারত সরকার পান্নুনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সর্বশেষ আদালতের আদেশটি মূলত সমন পাঠানোর প্রক্রিয়াসংক্রান্ত; এতে অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনে ১ হাজার ৮৮৩ মামলা, সংসদে জানালেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৮৮৩টি মামলা রুজু হ…

দুই বছর পর ইন্টার্নশিপ করতে গিয়ে রাজশাহী মেডিকেলে অবরুদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা, পুলিশে সোপর্দ
আইন ও অপরাধ

দুই বছর পর ইন্টার্নশিপ করতে গিয়ে রাজশাহী মেডিকেলে অবরুদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা, পুলিশে সোপর্দ

দুই বছর পর ইন্টার্নশিপ করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক…

আইন ও অপরাধ

শাকের হত্যার দ্রুত বিচার চায় পরিবার, আসামিপক্ষের হুমকির অভিযোগ

খুলনার আলোচিত যুবদল নেতা শাকের হোসেন হত্যার দ্রুত বিচার দাবি করেছে তাঁর পরিবার। একই সঙ্গে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক আসামির স্বজনদের বিরুদ্ধে হুমকি দে…

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি
আইন ও অপরাধ

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে কাউসার মিয়া নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ …