…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

এক দিনে ইয়াসিনের ৬৪ দলিল রেজিস্ট্রি, সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
এক দিনে ইয়াসিনের ৬৪ দলিল রেজিস্ট্রি, সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল এক দিনেই নিবন্ধন (রেজিস্ট্রি) করে দেওয়ার ঘটনায় সাবরেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউল করিম বকসী। তিনি বুধবার (১১ নভেম্বর) বলেন, রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের আদেশে বলা হয়েছে, সীতাকুণ্ডের সাবেক সাবরেজিস্ট্রার এবং বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মরত রায়হান হাবিবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন রায়হান হাবিবকে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত রাখা হবে। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জঙ্গল সলিমপুরের মোট ৬৪টি দলিলের মাধ্যমে জমি বিক্রি ও নিবন্ধন করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর এক দিনেই ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করেন তৎকালীন সাবরেজিস্ট্রার রায়হান হাবিব।

বিষয়টি গত ২৮ অক্টোবর জানাজানি হলে রায়হান হাবিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুরে ২৭৮.৭৫ শতাংশ জমি বিক্রি করেছেন র‍্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন। সলিমপুর মৌজার বিভিন্ন দাগের এসব জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়।

প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি নিয়ে গড়ে ওঠা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এর মধ্যে আলীনগর এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন ও তাঁর বাহিনীর আধিপত্য ছিল। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে গিয়ে হামলার শিকারও হয়েছে।

চলতি বছরের ৯ মার্চ প্রথমবারের মতো সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয়। ওই অভিযানের পর থেকে ইয়াসিনসহ তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। পরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকি স্থাপন করা হয়।

এদিকে জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে পুলিশ একাডেমি প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে
আইন ও অপরাধ

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।…

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।…