…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নিজের জমিতে মুক্তিযোদ্ধাদের বাড়ি: আগামী বছর থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ, সংসদে জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজের জমিতে মুক্তিযোদ্ধাদের বাড়ি: আগামী বছর থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ, সংসদে জানালেন মন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ করে দিতে আগামী বছর থেকে আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, এ পর্যায়ে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে প্রকৃত উপকারভোগীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে নিজস্ব জমি রয়েছে, এমন মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে এখন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ চলছে; সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই এ পর্যায়ের কাজ শুরু করা সম্ভব হবে।

আহমেদ আযম খান বলেন, আবাসন প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার ইতোমধ্যে ওই পর্যায়ের কার্যক্রম স্থগিত করেছে।

আগের পর্যায়ের সীমাবদ্ধতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে, এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে কয়েকশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কমপ্লেক্স ভাঙচুর ও অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মন্ত্রণালয়ে এসেছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত অনেক কমপ্লেক্স সংস্কারের জন্য ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে পর্যায়ক্রমে সংস্কারকাজ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ফুলবাড়িয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি সংস্কার করে দ্রুত ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে কমপ্লেক্সে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এর স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…