…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

নিজস্ব প্রতিবেদক
এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
ছবি: সংগৃহীত

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, কোনো প্রলোভনেই তিনি বিএনপি ছাড়েননি এবং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতিও অবিচল ছিলেন।

শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী-খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, নব্বইয়ের দশকে তিনি যখন ডাকসুর ভিপি ছিলেন, তখন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে তাঁকে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি হননি; খালেদা জিয়াকে ছেড়ে যাননি, বিএনপিও ত্যাগ করেননি।

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক জীবনে নানা ধরনের প্রলোভন ও চাপ আসবে। তবে নিজের আদর্শ ও রাজনৈতিক অবস্থানে অবিচল থাকতে হবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কাতা ও কুমিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া নতুন কুঁড়ি ঢাকা জেলা চ্যাম্পিয়ন নারী ফুটবল দল এবং রানারআপ বালক দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে হযরতপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

রাজনীতি

পাসপোর্ট পাচ্ছেন না হাসিনা, প্রত্যর্পণও ‘কার্যত অসম্ভব’ বলছে ভারতীয় সূত্র

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তাঁকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাং…

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের ঢাকায় মৃত্যু, এমপির গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত
রাজনীতি

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের ঢাকায় মৃত্যু, এমপির গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে ১০টি গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকির (৪৫) মারা গেছেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুপুরে…

জ্বালাও-পোড়াও করে বিএনপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না: আবদুস সালাম
রাজনীতি

জ্বালাও-পোড়াও করে বিএনপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না: আবদুস সালাম

জ্বালাও-পোড়াও, ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পুড়িয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের অগ্রযাত্রা ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ স…