…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জ্বালাও-পোড়াও করে বিএনপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
জ্বালাও-পোড়াও করে বিএনপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না: আবদুস সালাম
ছবি: সংগৃহীত

জ্বালাও-পোড়াও, ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পুড়িয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের অগ্রযাত্রা ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত ৭ নভেম্বর উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করেছিল। তার ভাষায়, ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ পাওয়া যেত না।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গুম-খুনের শিকার হলেও দল কখনো জ্বালাও-পোড়াও কিংবা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। যারা ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তাদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জনগণ এসব মেনে নেবে না, বরং প্রতিহত করবে বলে তিনি বলেন।

বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে সরিয়ে দিলেও বিএনপি শেষ হয়ে যায়নি। জনগণ তারেক রহমানকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমানকে দেশ পরিবর্তনের সুযোগ দিতে হবে জানিয়ে আবদুস সালাম বলেন, দুই-এক মাস কিংবা ছয় মাসে সব পরিবর্তন সম্ভব নয়। সময় দিলে মানুষ গ্যাস, বিদ্যুৎ ও অর্থনীতিতে পরিবর্তন দেখতে পাবে বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরের গুম, খুন ও সন্ত্রাসের ঘটনা মানুষ ভুলে যায়নি। অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে জনগণের মন জয় করা সম্ভব নয় বলেও তিনি বলেন।

শেখ হাসিনার উদ্দেশে আবদুস সালাম বলেন, দেশে ফিরতে চাইলে সীমান্তে আসুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাবে।

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন ও পরিবর্তন হবে। জামায়াতসহ বিরোধী দলগুলোকে ধৈর্য ধরে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিশু-কিশোরদের মধ্যে জিয়াউর রহমানের রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ এবং ৭ নভেম্বরের চেতনা তুলে ধরতে হবে। একইসঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা মহানগর দক্ষিণ জিয়া শিশু-কিশোর মেলার আহ্বায়ক দ্বীন মো. দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির প্রান্তিকবিষয়ক সম্পাদক এম এ মালেক, কাজী আবুল বাশার, ছড়াকার আবু সালেহ, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর শিকদার, আশরাফুল আমীন ও নাহিদুল ইসলাম নাহিদসহ অনেকে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…

রাজনীতি

পাসপোর্ট পাচ্ছেন না হাসিনা, প্রত্যর্পণও ‘কার্যত অসম্ভব’ বলছে ভারতীয় সূত্র

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তাঁকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাং…

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের ঢাকায় মৃত্যু, এমপির গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত
রাজনীতি

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের ঢাকায় মৃত্যু, এমপির গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে ১০টি গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকির (৪৫) মারা গেছেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুপুরে…