…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামের বাকলিয়ার তক্তারপুলে বাড়ির পাশে ছুরিকাঘাতে আব্দুস সোবহান নিহত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাকলিয়ার তক্তারপুলে বাড়ির পাশে ছুরিকাঘাতে আব্দুস সোবহান নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকায় বাড়ির পাশে ছুরিকাঘাতে আব্দুস সোবহান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সোবহান বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী বাকলিয়ার তক্তারপুল এলাকায় নিজ বাড়িতে পূর্বশত্রুতার জেরে আব্দুস সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিরুদ্ধে অতীতে একাধিক মাদক ও একটি হত্যা মামলার অভিযোগ ছিল বলে জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা ছিল।

২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান রোডসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় আব্দুস সোবহানের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল।

পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে বিদেশি অস্ত্রের মাধ্যমে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। পরে নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সহায়তা করেন তিনি।

শেষ পর্যন্ত ওই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট আব্দুস সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে
আইন ও অপরাধ

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।…

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।…