…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও দৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও দৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে দুই দেশের গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, দুই দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, জীবনধারা, আবেগ ও সংগ্রামের মধ্যে অনেক মিল রয়েছে। এসব অভিন্ন বিষয় দুই দেশের মানুষকে আরও কাছাকাছি আনতে পারে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরোনো এবং গৌরবের। একসময় বাংলার মানুষকে ভাগ্য অন্বেষণে দেশের বাইরে যেতে হতো না; বরং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্যবসা-বাণিজ্য ও ভাগ্য পরিবর্তনের আশায় বাংলায় আসতেন, এবং বাংলাকে তখন সোনার বাংলা বলা হতো।

তিনি বলেন, চীনা পর্যটক হিউয়েন সাং জ্ঞান অন্বেষণে বাংলায় এসেছিলেন। ইবনে বতুতাও বাংলায় এসেছেন এবং তাঁর ভ্রমণবৃত্তান্তে এ অঞ্চলের সমৃদ্ধি ও বাণিজ্যের কথা উল্লেখ করেছেন। নানা ঐতিহাসিক কারণে বাংলাদেশ আজ পিছিয়ে থাকলেও দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গর্বের বিষয়।

চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও অর্থনৈতিক মিল তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ—উভয়ই কৃষিপ্রধান দেশ। চীন যেমন উপযুক্ত প্রযুক্তির ব্যবহার এবং কৃষি ও শিল্পের বিকাশের মাধ্যমে উন্নতি করেছে, তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর খাল খনন, নদী খনন, সেচব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ শিল্পকে সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশও দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, জীবনযাত্রা ও মানুষের আবেগের মধ্যে যে মিল রয়েছে, তা পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতে পারে এবং এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চীন সফরে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা চীনে গিয়ে দেশটির নানা দিক দেখেছেন। একইভাবে চীনের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা বাংলাদেশে আসবেন এবং দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পত্রিকা, অনলাইন, মাল্টিমিডিয়া ও টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের ২৬ জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বিশিষ্ট ব্যক্তিরা, সংসদ সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

ইংল্যান্ডে ক্যানসার চিকিৎসার লক্ষ্য পূরণে ঘাটতি প্রায় ১০ হাজার রোগী, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
আন্তর্জাতিক

ইংল্যান্ডে ক্যানসার চিকিৎসার লক্ষ্য পূরণে ঘাটতি প্রায় ১০ হাজার রোগী, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইংল্যান্ডে প্রায় ১০ হাজার বেশি ক্যানসার রোগী সময়মতো চিকিৎসা পাবেন না, কারণ সরকার তার নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক ক…

আন্তর্জাতিক

ন্যাটো সদস্যপদের বিনিময়ে ডনবাসের অংশ ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের আলোচকেরা প্রস্তাব তুলেছিলেন যে ন্যাটো সদস্যপদের বিনিময়ে ইউক্রেন পূর্ব ডনবাসের কিছু অং…

উচ্চতার ঝুঁকি: আদ্দিস আবাবা হয়ে যাতায়াতে নাগরিকদের সতর্ক করল নাইজেরিয়া
আন্তর্জাতিক

উচ্চতার ঝুঁকি: আদ্দিস আবাবা হয়ে যাতায়াতে নাগরিকদের সতর্ক করল নাইজেরিয়া

ইথিওপিয়ার প্রধান বিমানবন্দর হয়ে যাতায়াতের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের, বিশেষ করে যাদের শারীরিক সমস্যা রয়েছে, সতর্ক করেছে নাইজেরিয়া সরকার। দেশটির…

আন্তর্জাতিক

এক আলোক-দিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার ১, মানবসৃষ্ট প্রথম বস্তু হিসেবে রেকর্ড

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, তাদের ভয়েজার ১ মহাকাশযান শিগগিরই পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছানো মানবসৃষ্ট প্রথম বস্তু হবে। ১৯৭৭ সালে উৎক্…