…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামের সিটি গেট চেকপোস্টে দুটি এলজিসহ ওমর ফারুক গ্রেপ্তার, অস্ত্র আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে দুটি দেশীয় তৈরি এলজিসহ ওমর ফারুক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) আকবরশাহ থানা-পুলিশের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুককে দুটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ থানার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল আজাদ।

পুলিশ জানায়, এ ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে
আইন ও অপরাধ

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।…

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।…