…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাউজানে চাঁদা না দিলে হত্যার হুমকি, ইসলামী ফ্রন্ট নেতা ইলিয়াছ নূরীর থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ নূরীকে মুঠোফোনে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাউজান থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি নম্বর থেকে অধ্যক্ষ ইলিয়াছ নূরীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল আসে। পরে ওই নম্বরে কল ব্যাক করলে অপর প্রান্ত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ‘পোলাপাইনদের পরিচালনা করার জন্য’ মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দাবিকৃত টাকা পরিশোধের জন্য সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় তাঁকে প্রাণে মেরে ফেলাসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

এরপর ওই নম্বর থেকে বারবার ফোন করে তাঁকে হয়রানি ও আতঙ্কিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অধ্যক্ষ ইলিয়াছ নূরী বলেন, ‘আমাকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে। তবে টাকার নির্দিষ্ট অঙ্ক বলেনি। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’

তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

ইলিয়াছ নূরীর দাবি, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফোন নম্বরটি শনাক্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে
আইন ও অপরাধ

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।…

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।…