…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলের ৫.১৮২ কিলোমিটারের কাজ পেল টাটা ও দুই জাপানি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলের একটি গুরুত্বপূর্ণ অংশের নির্মাণকাজ পেয়েছে ভারতের টাটা প্রোজেক্টস এবং জাপানের নিশিমাতসু কনস্ট্রাকশন ও টোডা করপোরেশনের যৌথ উদ্যোগ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) টাটা প্রোজেক্টস এক বিবৃতিতে কাজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে ‘কন্ট্রাক্ট প্যাকেজ সিপি০৬’-এর আওতায় কাজটি পেয়েছে তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ। এ প্যাকেজের আওতায় মেট্রোরেলের ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ অংশের নির্মাণকাজ করা হবে।

প্রকল্পের এ অংশে খিলক্ষেত, বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ও বিমানবন্দর—এ তিনটি ভূগর্ভস্থ স্টেশন নির্মাণ করা হবে। পাশাপাশি লাইনের উত্তর প্রান্তে একটি শ্যাফট বা গভীর কূপ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নির্মাণকাজের মধ্যে থাকছে সিভিল ওয়ার্ক, স্থাপত্যের ফিনিশিং, যান্ত্রিক, বৈদ্যুতিক ও প্লাম্বিং ব্যবস্থা স্থাপন।

মেট্রোরেল লাইন-১ বাস্তবায়নে গত ৪ নভেম্বর ঢাকায় চারটি বড় নির্মাণ প্যাকেজের চুক্তি সই হয়। এর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ টানেল ও স্টেশন নির্মাণ, রেললাইন ও বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন এবং সিগন্যালিং ও টেলিযোগাযোগব্যবস্থা গড়ে তোলার কাজ।

চুক্তিগুলোর মধ্যে সিপি০৪ প্যাকেজে রামপুরা স্টেশনের উত্তর প্রান্ত থেকে নতুন বাজার পর্যন্ত ৪ দশমিক ৪৪৭ কিলোমিটার এবং সিপি০৬ প্যাকেজে নাড্ডা স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ নির্মাণ করা হবে। অর্থাৎ এ দুটি প্যাকেজে প্রায় ৯ দশমিক ৬৩ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

সিপি০৯ প্যাকেজে রেললাইন ও বৈদ্যুতিক অবকাঠামো এবং সিপি১০ প্যাকেজে আধুনিক সিগন্যালিং, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করা হবে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে যোগাযোগভিত্তিক স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ প্রযুক্তি, অপটিক্যাল ফাইবারভিত্তিক নেটওয়ার্ক এবং এলটিইভিত্তিক রেডিও যোগাযোগব্যবস্থা।

মেট্রোরেল লাইন-১ দেশের প্রথম ভূগর্ভস্থ গণপরিবহন প্রকল্প। গত ৪ নভেম্বর চুক্তি সই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট কমানো, যাতায়াতের সময় হ্রাস এবং নাগরিকদের জন্য আধুনিক ও মানসম্মত গণপরিবহন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি নির্মাণকাজের গুণগত মান, নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

একই অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি প্রকল্পটির বাস্তবায়ন এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মেট্রোরেল লাইন-১-এর পরিকল্পিত দৈর্ঘ্য প্রায় ৩১ দশমিক ২৪১ কিলোমিটার। এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার পথ রয়েছে। প্রকল্পের বিমানবন্দর রুটে ১২টি ভূগর্ভস্থ স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …