…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে জাতীয় সংসদ। এনসিপির এই সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানোর অভিযোগ তুলে সরকারের ভূমিকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা বা নাশকতার কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি এবং বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একপর্যায়ে সংসদে চরম হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, সুপরিকল্পিতভাবে চারটি পেট্রোল বোমা মেরে বাড়িতে আগুন লাগানো হয়েছে।

তিনি বলেন, ওই বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে কেয়ারটেকারের পরিবারসহ আত্মীয়স্বজন বসবাস করতেন এবং গতকাল রাতেও সেখানে মানুষ ছিলেন। সামান্যের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা যাচ্ছে এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এ ঘটনার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এবং আলামত মূল্যায়ন করে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি। বাড়িটি পুরোনো এবং এর বৈদ্যুতিক ওয়্যারিং দুর্বল থাকায় শর্টসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হট্টগোল ও প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

হট্টগোলের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা বা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সমীচীন নয়। নাশকতামূলক কর্মকাণ্ড প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

পরে অধিবেশনের শেষভাগে ডেপুটি স্পিকার কায়সার কামাল পুরো ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগের বলে অভিহিত করেন। তিনি জানান, মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাননি। তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং যৌথ তদন্ত কমিটি কাজ করছে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…