…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পিরোজপুরে সমাবেশে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি মধুপুর পীরের

নিজস্ব প্রতিবেদক

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে বর্তমান সরকারকেও শেখ হাসিনা সরকারের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পিরোজপুর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ২০২৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে বলা হয়েছিল, ক্ষমতায় গেলে আইন করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। এখন ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, সোজা পথে এই দাবি মেনে নিলে সরকারের জন্যই ভালো হবে। আর না হলে শেখ হাসিনার চেয়েও অধঃপতন হয়ে পালিয়ে যেতে বাধ্য হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশের ৬৪ জেলার মানুষের দাবি একটাই — কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এ দাবিতে দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা হবে। ৬৪ জেলার খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতাদের নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত পাকিস্তানের আমির মাওলানা গাজী আওরঙ্গজেব ফারুকী।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমদ, নায়েবে আমির মুফতি মুহাম্মাদ আলী কাসেমী এবং যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমীসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এখনো তা করা হয়নি। পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …