…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বাংলাফ্যাক্টের ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশের কথা সংসদে জানালেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাংলাফ্যাক্টের ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশের কথা সংসদে জানালেন তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ভুয়া সংবাদ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতর ও পিআইবি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলাফ্যাক্টের ওয়েবসাইটে ফ্যাক্টচেক, মিডিয়া অ্যানালাইসিস ও ডিজিটাল লিটারেসি বিষয়ক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট।

এছাড়া সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা ও অপতথ্য প্রচারকারী ১৯টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ায় এমন ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পিআইবির প্রশিক্ষণ বিভাগ তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মোট ১ হাজার ৬৯১ জনকে প্রশিক্ষণ দিয়েছে। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকিং বিষয়ে সেশন অন্তর্ভুক্ত ছিল। গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার শনাক্তকরণ, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, গত ৮ এপ্রিল থেকে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকালে দৈনিক পত্রিকার মুদ্রিত ও অনলাইন সংস্করণ, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর ও ক্ষতিকর গুজবসংক্রান্ত সংবাদ যাচাই-বাছাই করা হচ্ছে। এ লক্ষ্যে তথ্য অধিদফতরের গঠিত কমিটি ছকবদ্ধ প্রতিবেদন তৈরি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাচ্ছে।

মন্ত্রণালয় থেকে বিভ্রান্তিকর তথ্য, গুজব, উসকানিমূলক বক্তব্য, ফটোকার্ড, অডিও-ভিডিও ও বিকৃত তথ্য প্রচারকারী সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করা হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ গেজেট আকারে প্রকাশিত হয়। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য এবং একাধিক মামলা চলমান থাকায় এটি কার্যকর করা সম্ভব হয়নি। গেজেট প্রকাশের পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও কয়েকটি প্রতিষ্ঠান এ রোয়েদাদ বাস্তবায়ন করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…